বিরাট কোহলি মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে আউট হলেন প্রথমবার! তবু মস্করা সোশ্যাল মিডিয়ায়

বিরাট কোহলি এশিয়া কাপে ছিলেন দুরন্ত ছন্দে। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন। স্ট্রাইক রেট থেকে ব্যাটিং গড় ছিল কোহলি-সুলভ। কিন্তু দেশের মাটিতে প্রথম ম্যাচেই ফের ব্যর্থ বিরাট কোহলি। যে শটটি খেলে আউট হলেন তার ধরন দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। সোশ্যাল মিডিয়ায় বিরাটকে তীব্র ট্রোলিংয়েরও শিকার।

ব্যর্থ বিরাট

অ্যাডাম জাম্পার সামনে তিনটি ডট বল। এরপর নাথান এলিসের বিরুদ্ধে বড় শট খেলার প্রয়াস, বল ব্যাটে ঠিক জায়গায় না লাগায় সহজ ক্যাচ যায় ক্যামেরন গ্রিনের হাতে। বিরাট কোহলির ইনিংসের শুরুর দিকেই এভাবে হাওয়ায় উড়িয়ে বড় শট না খেলে, মাঠের বিভিন্ন প্রান্তে বলের মেরিট বুঝে সঠিকভাবে মাটি ঘেঁষা শট খেলা উচিত ছিল বলে অভিমত শাস্ত্রীর। উইকেটে যে জুজু ছিল না তা লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ারা প্রমাণ করে দিয়েছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ব্যর্থ হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রিকেটপ্রেমীরা।

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ

বিরাট কোহলি ২০১৯ সালে কলকাতার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরান পেয়েছিলেন। তার পর চলতি বছরের এশিয়া কাপ পর্যন্ত কোনও ফরম্যাটেই সেঞ্চুরি আসেনি কিং কোহলির ব্যাট থেকে। তার মধ্যে কয়েকবার হাফ সেঞ্চুরি করলেও তিন অঙ্কের রান আসেনি। যা এসেছে আফগানিস্তানের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই সেই ইনিংসের পরই এদিন মরচে ধরা ইনিংস দেখে অসন্তোষ জন্মেছে ক্রিকেট ভক্তদের মধ্যে। দায়িত্বজ্ঞানহীন শট একেবারেই মানতে পারছেন না তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে কেউ লিখেছেন, আফগানিস্তান না থাকায় পার্টি করা হলো না বিরাটের। বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে এসেছে তাঁর ৭০ ও ৭১তম আন্তর্জাতিক শতরান। সেটি নিয়েও অনেকে খোঁচা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কোহলিকে নিয়ে চলছে নানা মিম।

কেউ কোহলির পাশেও

তবে ক্রিকেটপ্রেমীরা কোহলি প্রসঙ্গে দ্বিধাবিভক্তও। খারাপ সময় কাটিয়ে ওঠা বিরাটের পাশে যাঁরা ছিলেন, আজকের ব্যর্থতার পর তাঁরাও কোহলির পাশে থাকার বার্তাই দিয়েছেন। টি ২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি ইনিংসে এই নিয়ে চতুর্থবার বিরাট দুই অঙ্কের রান পেলেন না। ২০১৭ সালে গুয়াহাটিতে ০ এবং ২০১৮ সালে ব্রিসবেনে বিরাট ৪ রানে আউট হয়েছিলেন। ২০২০ সালে ক্যানবেরায় করেন ৯ বলে ৯। তারপর এদিনের ৭ বলে ২।

চেনা মেজাজের প্রত্যাশা

বিরাট ও রোহিত ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ২০টি টি ২০ আন্তর্জাতিক খেললেন আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৮ সালে মেলবোর্নে একটি ম্যাচ শুরুর পর তা ভেস্তে গিয়েছিল। বিরাট ১৯টি ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭২০ রান করেছেন। আজকের ব্যর্থতার পরেও তাঁর ব্যাটিং গড় ৫৫.৩৮, স্ট্রাইক রেট ১৪৪.৫৭। সিরিজের বাকি দুটি ম্যাচে কোহলিকে চেনা মেজাজে দেখার আশায় তাঁর ভক্তরা। যদিও সমালোচকের সংখ্যাই বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+