India vs Australia: সচিন-সৌরভের মাইলফলক স্পর্শ করার আগেই আরও এক স্বপ্নপূরণ শুভমানের
একদিনের বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো ছন্দে রয়েছেন শুভমান গিল। বছরের শুরু থেকেই সীমিত ওভারের ক্রিকেটে ব্যাট হাতে স্বপ্নের ছন্দে পাঞ্জাব তনয়। ২০২৩ সালে এখনও পর্যন্ত শুভমান ১৯টি ম্যাচে তিনবার অপরাজিত থেকে ১১২৬ রান করেছেন। গড় ৭০.৩৭, স্ট্রাইক রেট ১০৪.৮৪। চারটি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ।
সচিন বা বিরাটের মাইলফলক স্পর্শ করার দিকে এগিয়ে চলেছেন ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স। কিংবদন্তিদের রেকর্ড স্পর্শ করার আগেই স্বপ্ন পূরণ হল শুভমানের। নিজের কেরিয়ারে প্রথমবার মোহালিতে আন্তর্জাতিক ম্যাচ খেললেন গিল, ঘরের মাঠে খেলার স্বপ্ন অবশেষে পূরণ হল ভারতীয় দলের তারকা ব্যাটসম্যানদের।

এশিয়া কাপ চলাকালীন চলতি বছর একদিনে্র ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।২০২৩ এশিয়া কাপ চলাকালীন তিনি বর্তমান ক্যালেন্ডার বর্ষে এক রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। টিম ইন্ডিয়ার ১৩তম ব্যাটসম্যান হিসেবে শুভমান এই রেকর্ড স্পর্শ করেন। তবে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকর। ১৯৯৮ সালে তিনি ১৮৯৪ রান করেছিলেন।
শুক্রবার মোহালিতে নিজের ঘরের মাঠের ইনিংসকেও রঙিন করে রাখলেন গিল। ব্যাট হাতে ৬৩ বলে ৭৪ রান করেন পাঞ্জাব তনয়। অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন গিল। তাঁর ইনিংস সাজানো ছয়টি চার ও দুটিটি ছয় দিয়ে। ৩৪টি ম্যাচে গিলের মোট রান এখন ১৮১৩, গড় ৬৪.৭৫, স্ট্রাইক রেট ১০২.৬০। পাঁচটি শতরান রয়েছে। শুক্রবার পেলেন নবম অর্ধশতরান।

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে গিল বলেন, আমি যখন প্রথমবার মোহালিতে আসি তখন আমার বয়স সাত বছর। যেহেতু আমি এখানে দর্শক হিসেবে অনেক ম্যাচ দেখেছি, তাই মোহালিতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা আমার জন্য স্বপ্ন ছিল। আমি কয়েকটি আইপিএল ম্যাচ খেলেছি কিন্তু আমার পরিবারের সামনে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিশেষ ছিল স্বপ্ন। অবশেষে তা পূরণ হল।'
দুই সতীর্থ সম্পর্কে গিল বলেন, 'ঋতুরাজএবং ঈশান কিষাণ দুজনেই তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছেন। তারা সবাই পারফর্ম করতে খুব আগ্রহী এবং সুযোগ পেলেই তৈ করো দেখিয়ে দিচ্ছে।'

আইসিসির ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানের লক্ষ্যে এগিয়ে চলেছেন গিল। দ্বিতীয় স্থানে শুভমান গিল। তবে গিল এবং বাবরের মধ্যে পয়েন্টের ব্যবধান ক্রমশ কমছে। শীর্ষস্থানে থাকা বাবরের পয়েন্ট ৮৫৭, দ্বিতীয় স্তানে থাকা গিলের পয়েন্ট ৮১৪।
নিজের ব্যাটিং প্রসঙ্গে গিল বলেন, 'আমি মনে করি কখন আক্রমণ করতে হবে এবং কখন ডিফেন্স করতে হবে তা জানা আমার শক্তি। বিশ্বকাপে পরিস্থিতি অনুযায়ী খেলার পরিকল্পনা করতে হবে । আমি প্রতিপক্ষ ও কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করব এবং ভালো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications