মেলবোর্নকে ছাপিয়ে যাচ্ছে মোতেরা! সর্বাধিক দর্শকের নিরিখে নয়া রেকর্ড গড়ছে আমেদাবাদ টেস্ট

আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। প্রথম দিনে দর্শক সংখ্যার নিরিখে রেকর্ড গড়তে চলেছে মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত চাইছে সিরিজ জয় ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ছাড়পত্র। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া নামবে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে। এই আবহে মেলবোর্নকে পিছনে ফেলতে চলেছে মোতেরা।

রেকর্ডের অপেক্ষা

রেকর্ডের অপেক্ষা

২০১৩-১৪ মরশুমে অ্যাশেজের বক্সিং ডে টেস্টটি হয়েছিল মেলবোর্নে। এমসিজিতে প্রথম দিন মাঠে বসে খেলা দেখেছিলেন ৯১,১১২ জন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন সেই রেকর্ড ভেঙে যাবে বলেই বিভিন্ন মাধ্যম থেকে দাবি করা হচ্ছে। এই স্টেডিয়ামে দর্শকসংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। টেস্টের প্রথম দিন মাঠে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। তাঁদের সুরক্ষার স্বার্থে কিছু দর্শকাসন ফাঁকা রাখা হবে। নিয়ন্ত্রিত হবে দর্শকদের গতিবিধি।

থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী

থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী

এই পরিস্থিতিতে মেলবোর্নের দখলে থাকা দর্শকসংখ্যার রেকর্ডটি সত্যিই আমেদাবাদের মোতেরা পিছনে ফেলতে পারবে কিনা তা নিয়ে অনেকের সংশয় রয়েছে। টেস্টের টিকিট বিক্রি হয়েছে ভালোই। সেই সঙ্গে স্কুলপড়ুয়ারাও মাঠে আসবেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি আসতে পারেন অভিভাবকরাও। সবমিলিয়ে গুজরাতের ক্রিকেট কর্তারা আশাবাদী, এমসিজির দর্শকসংখ্যার রেকর্ড অবলীলায় ভেঙে দেবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ১ লক্ষ ১০ হাজার দর্শক ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন মাঠে থাকবেন বলেও মনে করা হচ্ছে।

মুখিয়ে মার্ফি

মুখিয়ে মার্ফি

এত দর্শকের সামনে টেস্ট খেলার অভিজ্ঞতা দুই দলের কারও নেই। ভারত সফরেই টেস্ট অভিষেক হয়েছে টড মার্ফির। অস্ট্রেলিয়ার এই স্পিনার তিনটি টেস্টে ১১টি উইকেট দখল করেছেন। তিনবার আউট করেছেন বিরাট কোহলিকে। বিরাটের সঙ্গ দ্বৈরথ তিনি উপভোগ যেমন করছেন, তেমনই জীবনের প্রথম সিরিজে নিজের পারফরম্যান্স তাঁর কাছে যে স্মরণীয় হয়ে থাকবে সে কথা জানাতে ভোলেননি মার্ফি। বিশেষ করে বিরাট নাগপুরে ব্যাট করতে নামার সময় তাঁকে বল করাটাকেই যেখানে এক দারুণ ব্যাপার বলে তাঁর উপলব্ধি ছিল, সেখানে তিন-তিনবার কোহলির উইকেট পাওয়া তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। মার্ফি এদিন বলেন, আমেদাবাদে প্রচুর দর্শক থাকবেন বলে জানতে পারছি। এত দর্শকের সামনে দেশের মাটিতেও খেলিনি। ফলে মুখিয়ে রয়েছি।

শব্দব্রহ্মের চ্যালেঞ্জ

শব্দব্রহ্মের চ্যালেঞ্জ

মাঠে দর্শক বেশি হলে শব্দব্রহ্মও থাকবে। অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরি মনে করছেন, দর্শকদের শব্দব্রহ্মে রিভিউ নেওয়ার বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে। সেইমতো প্রস্তুত থাকতেও বলেছেন দলকে। এই টেস্ট অন্তত চার দিন গড়াবে বলে কিউরেটররা অভয় দিচ্ছেন। দুটি পিচের একটিতে তুলনায় বেশি ঘাস। সেটিতে অবশ্য টেস্ট হবে না। শুষ্ক, স্পিন সহায়ক উইকেটই অপেক্ষা করে রয়েছে। তবে আগের তিনটি টেস্টের মতো প্রথম দিন থেকেই পিচ ভাঙবে না বলে মনে করা হচ্ছে। যে পিচেই খেলা হোক ইন্দোরে জেতা অস্ট্রেলিয়া তা নিয়ে মাথা ঘামাতে নারাজ। ২০০৪ সালে এ দেশ থেকে শেষবার টেস্ট সিরিজ জিতে ফিরেছিল অজিরা। তারপর চারবার সিরিজ হেরে ফিরতে হয়েছে। সেই ধারা এবার থামাতে মুখিয়ে স্টিভ স্মিথরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+