ভারত বনাম অস্ট্রেলিয়া: মুম্বই ওডিআইয়ের পিচ রিপোর্ট থেকে আবহাওয়া রিপোর্ট জেনে নিন
মঙ্গলবার মিশন অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে মাঠে নামছে ভারতীয় দল। মুম্বইয়ে ম্যাচ শুরু কখন?আবহাওয়া রিপার্টই বা কী বলছে?
মঙ্গলবার মিশন অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে মাঠে নামছে ভারতীয় দল। মুম্বইয়ে ম্যাচ শুরু কখন?আবহাওয়া রিপার্টই বা কী বলছে? ওয়াংখেড়ের পিচে কত রান উঠতে পারে, জেনে নিন।

ম্যাচ শুরু কখন
১৪ জানুয়ারি মঙ্গলবার মুম্বইয়তে ম্যাচ শুরু ১.৩০ মিনিটে। বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চ টস করতে নামবেন দুপুর ১টায়।

আবহাওয়া রিপার্ট কী বলছে?
মুম্বইয়ে ম্যাচের দিন, আকাশ হালকা মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে। শীতের দিনে ভারতের যেকোনও মাঠের মতোই ওয়াংখেড়েও শিশির একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। সেক্ষেত্রে টস জেতা অধিনায়ক প্রথমে বোলিং করে নিতে চাইবেন।

পিচ রিপোর্ট
২০১৭ সালে মুম্বইয়ের ওয়াংখাডেতে ভারত-নিউজিল্যান্ড শেষ ওডিআই ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে ২৮০ রান তুলেছিল। জবাবে ১ ওভার বাকি থাকতে নিউজিল্যান্ড দল ২৮৪ রান তুলে ম্যাচ জিতে নেয়। ফলে ধরে নেওয়া যায় এবারও ওয়াংখেড়েতে বড় রান হতে পারে।

বিরাটে সেঞ্চুরি
শেষবার মুম্বইয়ে ওয়াংখেড়েতে, ভারতের শেষ ওডিআই ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে বিরাট ১২১ রান হাঁকিয়েছিলেন।

মুম্বইয়ের মাঠে সর্বোচ্চ রান
মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ৪৩৮ রান হাঁকানোর কীর্তি রয়েছে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ৪৩৮ রান হাঁকিয়েছিল।












Click it and Unblock the Notifications