India vs Australia: স্টার্ক, ম্যাক্সওয়েলকে মোহালিতে পাচ্ছে না কামিন্সের অস্ট্রেলিয়া, কামব্যাকে কনফিডেন্ট স্মিথ

India vs Australia: বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ। ভারত প্রথম দুটিতে পূর্ণশক্তি নামাচ্ছে না।

মোহালিতে প্রথম একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়াও পাচ্ছে না মিচেল স্টার্ক ও গ্লেন ম্য়াক্সওয়েলকে। যদিও তাঁদের সিরিজের পরের ম্যাচগুলিতে পাওয়ার বিষয়ে আশাবাদী অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ও স্টিভ স্মিথ চোট সারিয়ে দলে ফিরছেন।

India vs Australia: স্টার্ক, ম্যাক্সওয়েলকে মোহালিতে পাচ্ছে না কামিন্সের অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে পরাস্ত হয়ে ভারতে এসেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও চোটের কারণে কামিন্স, স্মিথরা খেলতে পারেননি। স্টার্কের কুঁচকিতে চোট। ম্যাক্সওয়েলের গোড়ালিতে চোট লেগেছিল, সন্তানের জন্মের জন্য দেশে ফিরেছিলেন। তিনি কাল দলের সঙ্গে যোগ দেবেন। ভারতের বিরুদ্ধে সিরিজে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবে অস্ট্রেলিয়া।

আসন্ন ওডিআই সিরিজ খেলেই বিশ্বকাপের প্রথম ম্য়াচের কম্বিনেশন চূড়ান্ত করবে অস্ট্রেলিয়া। মার্কাস স্টইনিস, ক্যামেরন গ্রিনদের অলরাউন্ড দক্ষতায় আস্থা রাখবেন কামিন্সরা। স্টিভ স্মিথ কব্জির চোট সারিয়ে দলে ফেরায় নিঃসন্দেহে শক্তিবৃদ্ধি হলো ব্যাটিং অর্ডারের। প্রথম একাদশে অলরাউন্ডারদের আধিক্যই অজিদের বড় অস্ত্র হতে চলেছে।

India vs Australia: স্টার্ক, ম্যাক্সওয়েলকে মোহালিতে পাচ্ছে না কামিন্সের অস্ট্রেলিয়া

কামিন্সের কথায়, পাঁচজন বোলার লাগবেই। সেক্ষেত্রে অলরাউন্ডার যত বেশি হবে তত ব্যাটিং বিভাগ মজবুত হবে। আট নম্বরে এমন কাউকে দরকার যিনি ব্যাটিং ভালো করতে পারেন। কর্টিজেন ইঞ্জেকশন নিয়ে উপকৃত স্টিভ স্মিথ নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন। ছন্দে থাকারই ইঙ্গিত মিলেছে।

অস্ট্রেলিয়া এই সিরিজে পাচ্ছে না অ্যাশটন অ্যাগারকে। সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকতে তিনি দেশে রয়েছেন। ভারতের বিরুদ্ধে একাদশে দেখা যেতে পারে তনভীর সঙ্ঘাকে। মিচেল স্টার্ক না থাকায় অজিদের প্রথম এগারোয় অভিষেক হতে পারে স্পেনসার জনসনের। মোহালির পিচ পেসারদের সহায়তা করে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া অ্যাডাম জাম্পাকেই একমাত্র স্পিনার হিসেবে খেলাতে পারে।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস স্টইনিস, প্যাট কামিন্স (অধিনায়ক), স্পেনসার জনসন বা তনভীর সঙ্ঘা, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+