Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs AFG: বৃষ্টির আশঙ্কা নেই, প্রাকৃতিক কারণেই ভেস্তে যেতে পারে মোহালিতে ভারত-আফগানিস্তান ম্যাচ!

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টি২০ সিরিজ। টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজটিই ভারতের কাছে শেষ প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি২০-তে প্রত্যাবর্তন ঘটতে চলেছে রোহিত শর্মা-বিরাট কোহ‌লির। কিন্তু মোহালিতে প্রথম ম্যাচ হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস না থাকলেও প্রাকৃতিক কারণেই ম্যাচ ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ।

বিশ্বকাপে একটিও ম্যাচ পায়নি ঐতিহ্যমণ্ডিত মোহালি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেও ব্রাত্য থেকেছে চণ্ডীগড়ের এই মাঠ। অবশেষে নতুন বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে আয়োজনের দায়িত্ব পেয়েছে পঞ্জাব ক্রিকেট সংস্থা। কিন্তু পঞ্জাবের বর্তমান আবহাওয়ায় সন্ধ্যার পর ম্যাচ হওয়া নিয়েও সংশয় আছে।

 IND vs AFG

ভারত-আফাগনিস্তান প্রথম টি২০ ম্যাচে মোহালিতে কতটা সুষ্ঠভাবে সম্ভব হবে, তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। একে তো শীতকালের জন্য এমনিতেই পারদ ক্রমশ নিম্নমুখী হচ্ছে উত্তর ভারতের এই রাজ্যে। তারসঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা এবং শিশির। পঞ্জাবের এই শহরে সন্ধ্যার পর থেকেই তাপমাত্রার পারদ ব্যাপকভাবে নিন্মমুখী হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, ম্যাচের দিন সর্বিনম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে সূর্যাস্তের পর অত্যাধিক পরিমাণে শিশির পড়তে পারে। আর যেহেতু সন্ধ্যা সাতটা থেকে এই ম্যাচটি শুরু হবে, তাই মাঠে ফ্লাডলাইট থাকলেও, ঘন কুয়াশার পড়বে, তার জেরে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে।

পঞ্জাব ক্রিকেট সংস্থা শিশির সমস্যা সমাধানে আগেই থেকেই প্রস্তুত। মোহালির মাঠের পিচ নির্মাতা রাকেশ কুমার বলেছেন, 'শীতকালে আমরা নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজন করি। তবে সেগুলো হয় দিনের বেলায়। তবে একটাই ইতিবাচক দিক, গত কয়েক দিন কুয়াশা কম পড়েছে। তবে কুয়াশার মোকাবিলা করতে আমরা বিশেষ ধরনের একটি রাসায়নিক মঙ্গলবার থেকেই দিচ্ছি। অতীতেও ব্যবহার করা হয়েছে এটি।'

এরআগে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ধরমশালাতে ঘন কুয়াশার কারণে বেশকিছুক্ষণ খেলা বন্ধ হয়ে গিয়েছিল, তার পুণরাবৃত্তি হতেই পারে বৃহস্পতিবার মোহালির মাঠেও।

ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার কোহলি ও রোহিত ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।দ্বিতীয় ও তৃতীয় টি২০আই যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে। ১৪ ও ১৭ জানুয়ারি খেলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+