India vs Bangladesh: প্রথম টেস্টের দল ঘোষণা, পন্থের প্রত্যাবর্তন, সুযোগ পেলেন বাংলার আকাশ দীপ

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল.। দলীপ ট্রফি প্রথম পর্বের ম্যাচ হওয়ার পরেই ঘোষিত হয়ে গেল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতীয় দল। প্রত্যাশা মতই ভারতীয় দলের প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্থ। টি২০ এবং একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এবার লাল বলের ক্রিকেটও ফিরলেন।

বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ হলেও আপাতত ভারতীয় নির্বাচকরা একটি ম্যাচের জন্যই দল ঘোষণা করেছেন। ভারতীয় দলে অধিনায়ক আছেন রোহিত শর্মা পাশাপাশি বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এই সিরিজে প্রথম ম্যাচে সুযোগ দেয়া হয়েছে। বাংলার পেসার আকাশ দীপও আছেন ভারতীয় দলে।

India

পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত। বুমরাহকে এই সিরিজে বিশ্রাম দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকলেও বাস্তবে তা হয়নি। একই সঙ্গে দলে আছেন দুই উইকেটরক্ষক। দেড় বছরের বেশি সময় পর ঋষভের টেস্টে প্রত্যাবর্তন করলেন। তার সঙ্গে রাখা হয়েছে জুরেলকে। একইসঙ্গে ব্যাটার হিসেবে আছেন কেএল রাহুল। পন্থ প্রথম একাদশে থাকবেন কিনা সেটা অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে।

টেস্টের আগে দলীপ ট্রফির মঞ্চে সম্ভাব্য সব তারকাকেই যাচাই করে নিয়েছেন জাতীয় নির্বাচকরা।দলীপে পন্প্রথ থম ইনিংসে ৭ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ৬১ রান করেন। অবশেষে লাল বলে প্রত্যাবর্তন করে বৃত্ত পূর্ণ করলেন।

শামিকে এই সিরিজে সুযোগ দেওয়া হয়নি, যার অর্থ ঘরোয়া ক্রিকেট খেলেই শামিকে ফিরত হবে। বাংলার মুখ এক মাত্র আকাশ দীপ। ভারতীয় এ দলের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। দ‌লীপের প্রথম ম্যাচে দুই -ইনিংস মিলিয়ে নয় উইকেট। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, যশ দয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+