চূড়ান্ত হতাশ করলেন বোলাররা, দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাঁচাতে ভারতের পুঁজি ৮ উইকেট
নিউজিল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা ভারতের। গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে যা পরিস্থিতি তাতে ভারতকে জিততে চাই ৫২২ রান, হাতে ৮ উইকেট।
ভারতকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তেম্বা বাভুমার দল ৭৮.৩ ওভারে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। ফলে ২০০৬ সালে করাচি টেস্টে পাকিস্তানের পর এই প্রথম টেস্টে কোনও দল ভারতের বিরুদ্ধে পাঁচ শতাধিক রানের লিড নিল।

জয়ের জন্য ভারতের সামনে ৫৪৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ১৫.৫ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৭ রান। যশস্বী জয়সওয়াল ১৯ বলে ১৩ রান করে মার্কো জানসেনের বলে কট বিহাইন্ড হন। লোকেশ রাহুল ৩০ বলে ৬ রান করে সাইমন হার্মারের বলে বোল্ড হয়ে যান। বি সাই সুদর্শন ২৫ বলে ২ ও কুলদীপ যাদব ২২ বলে ৪ রানে অপরাজিত আছেন।
এর আগে, ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন প্রোটিয়া ব্যাটাররা। ট্রিস্টান স্টাবস মাত্র ৬ রানের জন্য শতরান হাতছাড়া করলেন। ১৮০ বলে তাঁর ৯৪ রানের ইনিংসে রয়েছে ৯টি চার ও ১টি ছয়। টনি ডি জোর্জি করেন ৬৮ বলে ৪৯। রায়ান রিকেলটন ৬৪ বলে ৩৫, এইডেন মার্করাম ৮৪ বলে ২৯, অধিনায়ক তেম্বা বাভুমা ১১ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন। উইয়ান মুল্ডার ৬৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। স্টাবস আউট হতেই ইনিংস ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা।
রবীন্দ্র জাদেজা ৬২ রান খরচ করে চার উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর পান ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ ৬ ও মহম্মদ সিরাজ মাত্র ৫ ওভার হাত ঘোরান। কুলদীপ ১২ ওভারে ৪৮, যশস্বী জয়সওয়াল ১ ওভারে ৯ ও নীতীশ কুমার রেড্ডি ৪ ওভারে ২৪ রান দেন, উইকেট পাননি।
এই টেস্টে ভারত জেতার পরিস্থিতিতে নেই। এমনকী ড্র করলেও সিরিজ ০-১ ব্যবধানে হারতে হবে। ফলে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের জেরে সমালোচনার মুখে পড়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। তাঁকে টেস্ট ফরম্যাট থেকে সরানোর দাবিও উঠে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা গুয়াহাটি টেস্টে জিততে না পারলে তার অন্যতম কারণ হতে পারে ডিফেন্সিভ ট্যাকটিক্স, অনেক দেরিতে ইনিংস ডিক্লেয়ার করা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications