দিল্লি টেস্ট জিততে ভারতের চাই ৮ উইকেট, এখনও ৯৭ রানে পিছিয়ে ফলো অনে বাধ্য হওয়া ওয়েস্ট ইন্ডিজ
দিল্লি টেস্টেও ভারত অবধারিত জয়ের দিকে এগিয়ে চলেছে। ইনিংস জয় যদি সম্ভব নাও হয়, তবু অরুণ জেটলি স্টেডিয়ামে শুভমান গিলরা ২-০ ব্যবধানে সিরিজ জিতবেন তা নিয়ে সংশয় নেই।
রস্টন চেজের ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করিয়েছে ভারত। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে রয়েছে ৯৭ রানে। ভারতের জিততে দরকার আর ৮ উইকেট।

দ্বিতীয় দিনের শেষে গতকাল ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৪৩ ওভারে ৪ উইকেটে ১৪০ রান। সেখান থেকে ৮১.৫ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান বাহিনী। শেই হোপ ৩৬, তেভিন ইমলাচ ২১, জাস্টিন গ্রিভস ১৭, খারি পিয়ের ২১, জোমেল ওয়ারিকান ১ ও জেডেন সিলস ১৩ রান করে আউট হন। ৯৩ বল খেলে ২৪ রানে অপরাজিত থাকেন দশে নামা অ্যান্ডারসন ফিলিপ।
কুলদীপ যাদব চারটি মেডেন-সহ ২৬.৫ ওভারে ৮২ রান দিয়ে পাঁচ উইকেট নেন। রবীন্দ্র জাদেজা তিনটি এবং জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট। এরপর ফলো অনে বাধ্য হয়ে দিনের শেষে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। যা পরিস্থিতি তাতে কালই এই টেস্টে যবনিকা পতন ঘটতে পারে। টেস্ট পঞ্চম দিন অবধি নিয়ে যেতে পারলে সেটা হবে চেজদের বড় কৃতিত্বের। তবে ভারতের জয় নিশ্চিতই।
ওপেনার জন ক্যাম্পবেল ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৪৫ বলে ৮৭ রানে অপরাজিত আছেন। তেজনারায়ণ চন্দ্রপল ১০ ও অ্যালিক অ্যাথানেজ ৭ রানে আউট হয়েছেন। ১৭ রানে প্রথম ও ৩৫ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। তারপর দলকে টানছেন ক্যাম্পবেল ও শেই হোপ। হোপ অপরাজিত আছেন ১০৩ বলে ৬৬ রানে। মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নিয়েছেন।
এদিকে, আইসিসি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেডেন সিলস। শুক্রবার দিল্লি টেস্টের প্রথম দিন লেভেল ওয়ান অপরাধের জন্য তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে। সিলসের ডিসিপ্লিনারি রেকর্ডে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ফলে গত ২৪ মাসের মধ্যে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট এখন দুইয়ে দাঁড়াল। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টে সিলসের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল।
ভারতের প্রথম ইনিংসের ২৯তম ওভারের ঘটনা। সিলস ফলো-থ্রুতে বল ধরে তা ব্যাটার যশস্বী জয়সওয়ালের দিকে ছুড়েছিলেন। বল গিয়ে জয়সওয়ালের প্যাডে লাগে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট যে শাস্তির প্রস্তাব করেছিলেন, সিলস প্রথমে তাতে আপত্তি জানান। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়। সিলস দাবি করেন, তিনি রান আউট করার চেষ্টা করছিলেন। কিন্তু ম্যাচ রেফারি ঘটনার বিভিন্ন কোণের রিপ্লে দেখে এই সিদ্ধান্তে পৌঁছান যে, ব্যাটার ক্রিজের ভেতরে থাকা সত্ত্বেও বল ছোড়াটা অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত ছিল।
অন ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন সিলসের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। উল্লেখ্য, লেভেল ১ অপরাধের ন্যূনতম শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ শাস্তি একজন খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications