IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে ভারতের চাই ৩০৫, গরমে দর্শকদের স্বস্তি দিতে জল স্প্রে
IND vs ENG: কটকের বরাবাটি স্টেডিয়ামে দেখা গেল অভিনব দৃশ্য। গরমে স্বস্তি দিতে দর্শকদের উপর ছেঁটানো হলো জল। যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে সিরিজ পকেটে পুরে ফেলতে ভারতের প্রয়োজন ৩০৫ রান। জো রুট ও বেন ডাকেট অর্ধশতরান করলেন। রবীন্দ্র জাদেজা নিলেন তিন উইকেট।

টস জিতে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড তোলে ৭৫। তবে জস বাটলারের দলের রান তোলার গতিতে রাশ টানেন স্পিনাররা। দ্বিতীয় পাওয়ারপ্লে অর্থাৎ ১১ থেকে ৪০ ওভারে ইংল্যান্ড তোলে ১৫৫ রান, ৪ উইকেট হারিয়ে।
জো রুট তিনে নেমে ৭২ বলে সর্বাধিক ৬৯ রান করলেন। ৬টি চারের সাহায্যে। ওপেনার বেন ডাকেট করেন ৫৬ বলে ৬৫, মেরেছেন ১০টি চার। ২টি বাউন্ডারির সাহায্যে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার করেন ৩৫ বলে ৩৪। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে হ্যারি ব্রুক ৫২ বলে ৩১ করে আউট হন।
লিয়াম লিভিংস্টোন ২টি করে চার ও ছয় মেরে ৩২ বলে ৪১ করে রান আউট হন। ফিল সল্ট ২৯ বলে ২৬, জেমি ওভার্টন ১০ বলে ৬, গাস অ্যাটকিনসন ৭ বলে ৩, আদিল রশিদ ৫ বলে ১৪ রান করেন। ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩০৫ রানে থামল। মার্ক উড ০ রানে রান আউট হন। ইংল্যান্ডের শেষ তিন উইকেটই রান আউট!
রবীন্দ্র জাদেজা ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন। ওডিআই অভিষেকে বরুণ চক্রবর্তী ১ উইকেট নেন, ১০ ওভারে ৫৪ রান দিয়ে। হার্দিক পাণ্ডিয়া ৭ ওভারে ৫৩ রান দিয়ে ১টি উইকেট দখল করেন।
হর্ষিত রানা ৯ ওভারে ৬২ রান দেন, তিনিও একটি উইকেট পেয়েছেন। মহম্মদ শামি ১টি উইকেট পেয়েছেন, তিনি ৭.৫ ওভার হাত ঘুরিয়ে ৬৬ রান খরচ করেছেন। অক্ষর প্যাটেল ৬ ওভারে ৩২ রান খরচ করলেও কোনও উইকেট পাননি।
The Cuttack stadium staff are spraying water on fans to help them beat the heat. pic.twitter.com/vj96BdZHYg
— Jay Cricket. (@Jay_Cricket12) February 9, 2025
The Cuttack stadium staff are spraying water on fans to help them beat the heat. pic.twitter.com/20aAecGO1V
— Jay Cricket. (@Jay_Cricket12) February 9, 2025
আজ কটকে ভালোই গরম রয়েছে। একটা সময় তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে ছিল। রোদে বসে খেলা দেখতে থাকা দর্শকদের স্বস্তি দিতে ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশন দর্শকদের উপর জল স্প্রে করে। যা বেশ অভিনব। যদিও বিষয়টি নিয়ে হাসি-মশকরা চলছে সোশ্যাল মিডিয়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications