IND vs ENG: যশস্বীদের দাপটে জয়ের হাতছানি রাজকোটে, হার বাঁচানোর কঠিন লড়াই ইংল্যান্ডের
রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট ভারতের। ব্রিটিশদের বাজবল ক্রিকেটই যেন এখন হাতিয়ার ভারতীয় দলের। বিশাখাপত্তনম টেস্টে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। এবার রাজকোটে জয়ের হাতছানি ভারতের সামনে।
ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৩০ রান করে ডিক্লিয়ার করল ভারত। ফলে বল দ্বিতীয় ইনিংসে হার বাঁচাতে ইংল্যান্ডকে করতে হবে ৫৫৭ রান অথবা ভারতের বোলিং সামলে দেড় দিন মাটি কামড়ে পড়ে থাকতে হবে।

চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নামেন শুভমান গিল এবং কুলদীপ যাদব। অর্ধশতরান তৃতীয় দিনের শেষবেলাতেই করে ফেলেছিলেন। রবিবার নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছিলেন গিল। তবে সামান্য একটা ভুলের মাশুল গুনতে হল তাঁকে। ৬১তম ওভারে টম হার্টলের বল মিড উইকেটে হাঁকিয়ে রানের জন্য কল করেছিলেন কুলদীপ যাদব।
তবে বেন স্টোকসের হাতে বল চলে যেতেই গিলকে ফিরে যাওয়ার জন্য কল করেন। তবে স্টোকসের নিখুঁত থ্রো য়ে রান আউট হতে হল গিলকে। একটুর জন্য শতরান হাতছাড়া হল। ফলে মাঠের মধ্যেই বিরক্তি প্রকাশ করন গিল।শুভমান গিল আউট হয়েছেন ৯১ রান করে।
এরপর ব্যাট হাতে নামেন তৃতীয় দিনে অবসৃত থাকা যশস্বী।তৃতীয় দিনে যেখানে শেষ করেছিলেন চতুর্থ দিনে সেখান থেকেই শুরু করলেন। ২৭ রান করে রেহান আহমেদের বলে আউট হলেন কুলদীপ। এরপরই রাজকোটে শুরু কুলদীপ সরফরাজ শো।
শেষপর্যন্ত লাঞ্চ ব্রেকের আগে ৩১৪ রানে শেষ করে ভারত। বিরতির পর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন দুই ব্যাটার। শেষ পর্যন্ত যশস্বী অপরাজিত থাকলেন ২১৪ রানে। এটাই টেস্টে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। ২৩১ বলে দ্বিশতরান পূর্ণ করেন এ দিন। যশস্বীর ইনিংসটি ১৪টি চার এবং ১২টি ছয় দিয়ে সাজানো। তার মধ্যে রয়েছে জেমস অ্যান্ডারসনের পর পর তিন বলে তিনটি ছক্কা।
যশস্বীর সঙ্গে ২২ গজে ছিলেন সরফরাজ়। তিনি অপরাজিত থাকলেন ৭২ বলে ৬৮ রান করে। ৬টি চার এবং ৩টি ছক্কা মারলেন। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা বা রজত পাটীদার রান পাননি। জয়ের জন্য বেন স্টোকসদের লক্ষ্য ৫৫৭ রান।
IND vs ENG: ডাকেট ফিরতেই ধস ইংল্যান্ড ব্যাটিংয়ে, অশ্বিনের অভাব পূরণ করলেন সিরাজ-কুলদীপরা
ইংল্যান্ডের হয়ে জো রুট, রেহান আহমেদ এবং টম হার্টলি একটি করে উইকেট নেন। ইংল্যান্ডকে এই টেস্ট জিততে করতে হবে ৫৫৭ রান।যা এক কথায় খুবই কঠিন। রোহিতদের দরকার ইংল্যান্ডের দশ উইকেট। ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications