Gautam Gambhir: পহেলগাঁও ঘটনার মধ্যেই নিশানায় গম্ভীরও! ভারতীয় দলের হেড কোচকে খুনের হুমকি
পহেলগাঁও হামলায় নিয়ে উত্তাল গোটা দেশ। কাশ্মীরে নারকীয় ঘটনার প্রতিশোধের দাবি উঠেছে গোটা দেশে। এই আবহে শুধু সাধারণ মানুষ নন একইসঙ্গে ক্রিকেটোররাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং শোক প্রকাশ করেছেন। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের কঠোর ভাষায় প্রতিবাদে সামিল হয়েছেন। পহেলগাঁও হামলার মধ্যেই এবার ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কাছেঅ হুমকি এল।
বিজেপির প্রাক্তন সাংসদ তথা ভারতীয় দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের কাছে দুই হূমকি দেওয়া ইমেল এসেছে। এই দুটি ইমেলে লেখা হয়েছে, 'আই কিল ইউ।' অর্থাৎ আমি তোমাকে হত্যা করব। ইতিমধ্যেই
দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন গৌতম গম্ভীর। তিনি হূমকির ইমেলের প্রতিলিপিও জমা করেছেন পুলিশের কাছে। দিল্লি পুলিশ এই হুমকি মেলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।

গম্ভীর সংশ্লিষ্ ইমেল গুলি পুলিশের কাছে জমা করেছেন। গম্ভীর নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। । পুলিশের কাছে নিজের পরিবারের সদস্যদের সুরক্ষার আবেদনও করেছেন ভারতীয় দলের হেড কোচ।। পুলিশের প্রাথমিক অনুমান, গম্ভীর শুধুমাত্র ভারতীয় দলের হেডকোচই নন একইসঙ্গে তাঁর একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি বিজেপির সাংসদ ছিলেন। ফলে তাঁকে টার্গেট করা কোনও অমূলক নয়।
যদিও এই বারই প্রথম নয়, এর আগেও একাধিক বার এই ধরনেন খুনের হুমকি পেয়েছেন এই সংগঠনের তরফে । প্রতিবারই হুমকি মেইল এসেছে। ২০২১ সাল থেকে এই নিয়ে মোট পাঁচ বার খুনের হুমকি পেলেন গৌতম গম্ভীর। প্রথমবার হুমকি পাওয়ার পরই দিল্লির পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই জঙ্গি সংগঠনগুলির কাছ থেতে বারবার এই ধরনের ইমেল আসায় উদ্বেগে তাঁর পরিবারও। গম্ভীর বরাবরই স্পষ্ট বক্তা। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে কখনও রেয়াত করেন না। অতীতে পাকিস্তানের বিরুদ্ধেও মুখ খুলেছেন বার বার।
।দিল্লি পুলিশও গম্ভীরকে হুমকিকে হালকাভাবে নিচ্ছে না এবং এটি পাঠানোর ব্যক্তির পরিচয় দ্রুত জানার চেষ্টা করছে। দিল্লি পুলিশের সাইবার শাখার পক্ষ থেকে গোটা ঘটনাটি নিয়ে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। গম্ভীরের নিরাপত্তা আরও কঠোর করা হতে পারে।
পহেলগাঁও হামলার পর চুপ করে বসে থাকেননি টিম ইন্ডিয়ার হেড কোচ। নিজের সোশ্যাল মিডিয়ায় গম্ভীর লিখেছেন, মৃতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ঘটনার জন্য যারা দায়ী, তাঁদের শাস্তি পেতেই হবে। ভারত পাল্টা প্রত্যাঘাত করবে।












Click it and Unblock the Notifications