জন্মদিনে টস জিতলেন বিরাট, স্কটল্যান্ডের বিরুদ্ধে টার্গেটে দ্রুত পৌঁছাতে ভারতীয় দলে ১ পরিবর্তন
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল ভারত। ৬টি টি ২০ আন্তর্জাতিকে টানা টস হারের পর আজ ৩৩তম জন্মদিনে টস জিতলেন বিরাট, শার্দুল ঠাকুরের জায়গায় বরুণ চক্রবর্তীকে ফেরানো হল প্রথম একাদশে। নিউজিল্যান্ড নামিবিয়াকে হারানোয় ভারতকে এই ম্যাচও জিততে হবে বড় ব্যবধানে।

3⃣, 2⃣, 1⃣ & LET'S GO! 👏 👏#TeamIndia #T20WorldCup #INDvSCO
— BCCI (@BCCI) November 5, 2021
Follow the match ▶️ https://t.co/cAzmUe5OJM pic.twitter.com/EIjDg64EaF
জন্মদিনে টস ভাগ্য ফিরল ভারত অধিনায়কের। তবে শেষ চারে ওঠার লড়াইয়ে থাকতে ভারতকে শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। আজ নামিবিয়াকে নিউজিল্যান্ড ৫২ রানে হারিয়ে দেওয়ায় কেন উইলিয়ামসনের দলের পয়েন্ট হয়েছে ৪ ম্যাচে ৬। নেট রান রেট পৌঁছে গিয়েছে ১.২৭৭-এ। আফগানিস্তান রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। চারটি ম্যাচ খেলে আফগানদের পয়েন্ট ৪। আফগানিস্তানের নেট রান রেট ১.৪৮১। মহম্মদ নবি, রশিদ খানদের শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে হলে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে। সেক্ষেত্রে ভারত আজ জিতলে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফল দেখে নামিবিয়ার বিরুদ্ধে নেট রান রেটের হিসেব কষে এগোতে পারবে। তবে আফগানিস্তানকে নিউজিল্যান্ড হারিয়ে দিলে যাবতীয় আশা শেষ হয়ে যাবে।
🚨 Toss Update 🚨#TeamIndia have elected to bowl against Scotland. #T20WorldCup #INDvSCO
— BCCI (@BCCI) November 5, 2021
Follow the match ▶️ https://t.co/cAzmUe5OJM pic.twitter.com/ugdOkruzLH
ভারতের ঝুলিতে এখনও অবধি ৩ ম্যাচে রয়েছে ২ পয়েন্ট। নেট রান রেট ০.০৭৩। বিরাট কোহলি আজ জন্মদিনে টস জিতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। টস জেতার পর ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে বলেছেন ডিউ ফ্যাক্টরের কথাই। একইসঙ্গে জানিয়েছেন দ্রুত উইকেট তুলে নিয়ে বিপক্ষকে যথাসম্ভব কম রানে বেঁধে ফেলাই লক্ষ্য। উল্লেখ্য, ভারতীয় শিবির চাইছে দ্রুত টার্গেটে পৌঁছে নেট রান রেট যথাসম্ভব ভালো করে নেওয়া। তবে সবটাই নির্ভর করছে স্কটল্যান্ড কেমন লড়াই দিতে তার উপরই।
🚨 Team News 🚨
— BCCI (@BCCI) November 5, 2021
A look at #TeamIndia's Playing XI 🔽 #T20WorldCup #INDvSCO
Follow the match ▶️ https://t.co/cAzmUe5OJM pic.twitter.com/shw0DA9PpO
ভারতীয় দল এদিন আরও আক্রমণাত্মক হয়েছে টিম কম্বিনেশনে। এই প্রথম চলতি টি ২০ বিশ্বকাপে তিন স্পিনার নিয়ে আজ খেলছে বিরাট কোহলির দল। বাদ পড়েছেন শার্দুল ঠাকুর। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তৃতীয় স্পিনার ফিট হয়ে দলে ফেরা বরুণ চক্রবর্তী। ভারতীয় দলে এই একটিই পরিবর্তন। স্কটল্যান্ড দল অপরিবর্তিত। দুই দল টি ২০-তে এই প্রথম পরস্পরের বিরুদ্ধে খেলছে। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে ভারত-স্কটল্যান্ড খারাপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছিল, এমনকী টসও হয়নি। আজ বিরাট কোহলির জন্মদিনের উপহার হিসেবে বড় জয়ই নিশ্চিত করতে মুখিয়ে ভারত।
ভারত- লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
স্কটল্যান্ড- জর্জ মুন্সে, কাইল কোয়েটজার (অধিনায়ক), ক্যালাম ম্যাকলিয়ড, রিচি বেরিংটন, মাইকেল লিস্ক, ম্যাথু ক্রস (উইকেটকিপার), ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সফিয়ান শরিফ, অ্যালাসডেয়ার ইভান্স, ব্র্যাড হুইল।












Click it and Unblock the Notifications