India vs England T20I: সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল ভারত, অর্শদীপ সিংয়ের অভিষেক
তিন ম্যাচের টি ২০ সিরিজে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। টি ২০ আন্তর্জাতিকে ভারত এখন বিশ্বের এক নম্বর দল, ইংল্যান্ড দ্বিতীয়। চলতি ইংল্যান্ড সফরে এজবাস্টনে ভারত টেস্টে পরাজিত হয়েছে। ফলে রোহিত শর্মার নেতৃত্বে সাদা বলের সিরিজে ভারত প্রত্যাঘাত করতে চাইবে। তবে এবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী জস বাটলার এই সিরিজের আগেই পাকাপাকিভাবে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব পেয়েছেন। ফলে সিরিজ হাড্ডাহাড্ডি হওয়ার অপেক্ষা।

রোহিত শর্মা করোনা আক্রান্ত থাকায় এজবাস্টন টেস্টে খেলতে পারেননি। আজকের ম্যাচে তিনিই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। দেশের হয়ে আজ প্রথম ম্যাচ খেলবেন অর্শদীপ সিং। তাঁর হাতে জাতীয় দলের টুপি বা ক্যাপ তুলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
Congratulations to @arshdeepsinghh who is all set to make his T20I debut for #TeamIndia
— BCCI (@BCCI) July 7, 2022
He receives his cap from Captain @ImRo45#ENGvIND pic.twitter.com/2YOY15GwRj
রোহিত শর্মা করোনা আক্রান্ত থাকায় এজবাস্টন টেস্টে খেলতে পারেননি। আজকের ম্যাচে তিনিই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। দেশের হয়ে আজ প্রথম ম্যাচ খেলবেন অর্শদীপ সিং। তাঁর হাতে জাতীয় দলের টুপি বা ক্যাপ তুলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। সাউদাম্পটনে ভারত তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেললেও আজই প্রথমবার এখানে টি ২০ আন্তর্জাতিক খেলছে ভারত।
Captain @ImRo45 wins the toss and #TeamIndia will bat first in the 1st T20I.
— BCCI (@BCCI) July 7, 2022
Live - https://t.co/Xq3B0KTRD1 #ENGvIND pic.twitter.com/k3G3TthFWh
টস জিতে রোহিত শর্মা বলেন, উইকেট ভালোই। রোদও উঠেছে। সে কারণেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। রোহিত আরও জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি সুস্থ। এই ম্যাচ খেলতে নামার আগে নেটে ব্যাটিংও করেছি। আমরা সকলেই প্রস্তুত। ক্রীড়াসূচির কথা মাথায় রেখেই দলে রদবদল করতে হচ্ছে। এ ব্যাপারে দলের সকলেই ওয়াকিবহাল। এই দলের অনেকে আয়ারল্যান্ডেও খেলে এসেছেন। এখানে নামার জন্য সকলেই মুখিয়ে। এবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী জস বাটলার ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে গর্বিত। তিনি বলেন, নিঃসন্দেহে আজ গর্বের দিন। আগামী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ইয়ন মর্গ্যান দলকে ভালো জায়গায় রেখে দিয়ে গিয়েছেন। এবার সেই দলকেই ধারাবাহিকভাবে সাফল্যের দিকে নিয়ে যেতে চান বাটলার।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব,হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং
ইংল্যান্ড- জেসন রয়, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মালান, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, টাইমাল মিলস, রিস টপলে, ম্যাট পার্কিনসন












Click it and Unblock the Notifications