T20 World Cup 2024: প্রবল চাপে অস্ট্রেলিয়া, জোড়া ফাইনালে হারের বদলার সুযোগ ভারতের সামনে
আইসিসি ট্রফিতে অস্ট্রেলিয়া মানেই কঠিন গাঁট ভারতের জন্য। বিশেষ করে নক আউট পর্যায়ে। ২০২৩ সালে দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতীয় দলক। গত বছর জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের কাছে হেরেই খেতাব অধরা থাকে ভারতের। কয়েকমাসের ব্যবধানে প্যাট কামিন্সের দল একদিনের বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারায়।
অস্ট্রেলিয়ার কাছে জোড়া ফাইনা লে হারের স্মৃতি এখনও দগদগে ভারতীয় দল এবং সমর্থকদের কাছে। সোমবার ভারতের সামনে বদলার সুযোগ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপের ফাইনালের হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতের সামনে।

এই ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়াকে প্রতিযোগিতা থেকে ছিটকে দেওয়ার সুযোগ রয়েছে। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়, তবে মিচেল মার্শের নেতৃত্বাধীন দল টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে। আফগানিস্তান বনাম বাংলাদেশের ফলাফলের হাতে তাদের ভাগ্য নির্ধারণ করবে।
একদিকে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং আফগানিস্তান বাংলাদেশকে হারালে, মিচেল মার্শের দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে হেরে যায় এবং আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার সুপার ৮ এর ম্যাচটি ভেস্তে যায়, তাহলে রশিদ খানের নেতৃত্বাধীন দলটিও সেমিফাইনালে পৌঁছে যাবে কারণ তারা ৪টি ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করবে।
ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলে, তারা ৬ পয়েন্ট সংগ্রহ করবে এবং গ্রুপ ১-এর টেবিল-টপার হিসেবে শেষ করবে। অস্ট্রেলিয়া যদি ভারতকে হারাতে সক্ষম হয়, তাহলে সুপার ৮-এ তাদের যোগ্যতাও নিশ্চিত হবে না কারণ তাদের ভাগ্য নির্ভর করবে আফগানিস্তান বনাম বাংলাদেশ খেলার উপরেই।
২০২১ সালে টি২০ বিশ্বকাপ, ২০২৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়। বরাবরই আইসিসি ইভেন্টে তাদের দাপট বেশি। কিন্তু আফগানিস্তানের কাছে হেরে এবার কোনঠাসা হয়ে পড়েছে অজিরা। বদলার এমন সুবর্ণ সুযোগ ভারত আর পাবে না।
অস্ট্রেলিয়াকে ছিটকে দিতে পারলে ভারতের জোড়া লাভ একদিকে শেষ দুটি হারের বদলা নেওয়া যাবে অন্যদিকে একটা কঠিন দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। একইসঙ্গে গ্রুপের শীর্ষে থেকে সেমিতে যাবে ভারত। হিসেব মতো গায়ানায় সেমিফাইনাল খেলবে ভারতীয় দল। যেখানে সেদিন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারতীয় দলের সেমিফাইনাল ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে নেই রিজার্ভ ডে। ফলে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটি সুবিধা পাবে এবং সরাসরি ফাইনালে প্রবেশ করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications