(ছবি) তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কোনওমতে হোয়াইটওয়াশ ঠেকাল ভারত
মীরপুর (বাংলাদেশ), ২৫ জুন : প্রথম দুটি একদিনের ম্যাচে জয় পেয়ে সিরিজ পকেটে পুরলেও ভারতকে হোয়াইওয়াশ করতে পারল না বাংলাদেশ, এই যা শান্ত্বনা। বাংলাদেশের বিরুদ্ধে ৭৭ রানে জয় পেল ভারত। যেই বোলিং পারফরম্যান্স নিয়েই শঙ্কা ছিল ক্রিকেট বিশেষজ্ঞদের, ভারতের সেই বোলিং পারফরম্যান্সই এদিন জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল।[ 'ধোনি জমানা'-র শেষের শুরু বোধহয় হয়েই গিয়েছে!]
ভারতের এই জয়ের ফলে কিছুটা হলেও স্বস্তিতে ভারত কারণ বাংলাদেশের মাঠে বাংলাদেশ দলের কাছে অন্তত ৩-০-র টুর্নামেন্টের লজ্জার হাত থেকে মুক্তি পেল ধোনি বাহিনী। সুরেশ রায়নার দুরন্ত বোলিং পারফর্ম্যান্সের উল্লেখ না করলেই নয়। ৪৫ রান দিয়ে ৩ উইকেটি তুলে নিয়েছেন তিনি। যোগ্য সঙ্গত ছিল ধাওয়াল কুলকার্নি (২/৩৪) এবং আর আশ্বিনের (২/৩৫)।
ভারতের তৈরি করা ৩১৮ রানের লক্ষ্যমাত্রার জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২৪০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ভারতের হয়ে ওপেনিং টা ভালই করেছিলেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। কিন্তু ৩৯ রানের মাথায় ভারতের প্রথম উইকেট যায়, রোহিত শর্মার। সেখান থেকে খেলা সামলে নেন ধাওয়ান। ৫০ বলে অর্ধশতক করেন তিনি। ৭৫ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলে দেন ধওয়ান।
রোহিতের আউট হওয়ার পরে বিরাট কোহলি ধাওয়ানের সঙ্গে অংশীদারীতে গুরুত্বপূর্ণ ৭৫ রান যোগ করেন দ্বিতীয় উইকেটে। কিন্তু ২০ তম ওভারে আউট হয়ে যান বিরাট। এদিকে বাংলাদেশী বোলার সাকিবকে পরপর দুটি বলে চার ও ছয় মারার পর আউট হয়ে যান ধোনি।

শিখর আউট
রোহিত শর্মা আউট হওয়ার পর সেখান থেকে খেলা সামলে নেন ধাওয়ান। ৫০ বলে অর্ধশতক করেন তিনি। ৭৫ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলে দেন ধওয়ান। এই ছবিটি আউট হয়ে প্যাভিলিয়নে যাওয়ার পথে।

বিরাট কোহলি আউট
রোহিতের আউট হওয়ার পরে বিরাট কোহলি ধাওয়ানের সঙ্গে অংশীদারীতে গুরুত্বপূর্ণ ৭৫ রান যোগ করেন দ্বিতীয় উইকেটে। কিন্তু ২০ তম ওভারে আউট হয়ে যান বিরাট। বিরাট আউট হয়ে প্যাভিলিয়নের দিকে যাচ্ছেন।

ধোনির ব্যাটিং
এদিকে বাংলাদেশী বোলার সাকিবকে পরপর দুটি বলে চার ও ছয় মারার পর আউট হয়ে যান ধোনি। একটি ওভারই খেলার সুযোগ পেয়েছেন তিনি।

সৌম্য সরকারের উইকেট
বাংলাদেশের সৌম্য সরকারের উইকেট নেওয়ার পর ধাওয়াল কুলকার্নি ও তাঁর সতীর্থ খেলোয়াড়দের উল্লাস।

মুস্তাফিজুর
এদিন রোহিত শর্মার উইকেটটি তোলেন বাংলাশের নবাগত ভয়ঙ্কর বোলার মুস্তাফিজুর রহমান।

সাকিব আল হাসান
বিরাট কোহলির উইকেটটি তুলে নেওয়ার পর সাকিবের উল্লাস।

রায়না-কুলকার্নি
সাকিব আল হাসানতে আউট করার পর রায়না ও ধওয়াল কুলকার্নির উল্লাস।

হাডেল
ম্যাচ জয়ের পর হাডেল বানিয়ে ভারতীয় খেলোয়াড়দের উচ্ছ্বাস।












Click it and Unblock the Notifications