'ধোনি জমানা'-র শেষের শুরু বোধহয় হয়েই গিয়েছে!

বেঙ্গালুরু, ২২ জুন : একে বাংলাদেশের মতো বিশ্ব ক্রিকেটের বামন দৈত্যদের কাছে হারের জ্বালা, তার উপরে ভারতীয় সংবাদমাধ্যমের ঝাঁঝালো প্রশ্নবাণ, সব মিলিয়ে আর মেজাজ ধরে রাখতে পারলেন না ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। আর একই সঙ্গে সম্ভবত ইঙ্গিত দিয়ে রাখলেন, 'ধোনি জমানা'-র শেষের শুরু বোধহয় হয়েই গিয়েছে।

আত্মতুষ্ট হয়ে পড়েছিল গোটা দল

বিশ্বকাপের সেই বিতর্কিত কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর বাংলাদেশ দল যে এভাবে ভিতরে ভিতরে তেতে ছিল তার বোধহয় সামান্যতম আঁচও পায়নি ভারতীয় দল। ভাবটা এমন ছিল, 'দেখব আর জয় করব।' ঠিক যেভাবে গত কয়েকবছরে একের পর এক শৃঙ্গ জয় করেছে ধোনির ভারত, তাতে ক্রিকেটের 'লিলিপুট' বাংলাদেশকে তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার আত্মতুষ্টিটাই মজ্জা আঁকড়ে বসেছিল।

'ধোনি জমানা'-র শেষের শুরু বোধহয় হয়েই গিয়েছে!


'ব্র্যান্ড ধোনি'-কে কোহলির 'বিরাট' চ্যালেঞ্জ

এছাড়াও মহেন্দ্র সিং ধোনির যে 'শীতল মস্তিষ্ক' ক্রিকেট লোকগাথায় লেখা হয়ে গিয়েছে, বিরাট কোহলি নামক দামালের উত্থানে সেটাই যেন কোথাও গিয়ে কর্পূরের মতো উবে যেতে বসেছে। মাঠ হোক বা মাঠের বাইরে, সব জায়গাতেই 'ব্র্যান্ড ধোনি'-কে বিরাটভাবে চ্যালেঞ্জ করছেন কোহলি। ফলে মাঠেও, জানা না থাকলে কোথাও গিয়ে মনে হয়েছে ক্যাপ্টেনটা আসলে কে, ধোনি না বিরাট?

আলাদা ক্যাপ্টেন তত্ত্বে সমস্যা!

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশে বহু আগে থেকেই টেস্ট ও একদিনের ম্যাচে আলাদা আলাদা অধিনায়কের তত্ত্ব বহুদিন ধরেই চলে আসছে। তবে ভারতে চেষ্টা করেও তা বলবৎ করা যায়নি। সবসময়ই টেস্ট, একদিনের ম্যাচ ও হালফিলে টি-২০ ম্যাচে দীর্ঘদিনের জন্য আলাদা অধিনায়ক রাখা যায়নি। ফলে বিশ্বকাপের পর নতুন পথে চলতে গিয়ে খেলোয়াড়দের কোনও সমস্যা হচ্ছে না, এমনটা কে বলতে পারে।

তাছাড়া, যেখানে ক্রিকেট মস্তিষ্কের দিক থেকে বিরাট ও ধোনি একেবারে ভিন্ন মেরুর বাসিন্দা, সেখানে মানিয়ে নিতে সামান্যতম অসুবিধা হলেও তা ক্রিকেট মাঠে বড় হয়ে দেখা দিতে পারে। ফলে প্রশাসনিক স্তরে কোনও সিদ্ধান্ত নিলে এখনই তা নিয়ে নেওয়া যেতে পারে।

ধোনি জমানার শেষের শুরু!

গতকাল, সাংবাদিক সম্মেলনে সংবাদমাধ্যমের প্রতি ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে ক্ষোভ প্রকাশ করে জানালেন, চাইলে তাঁকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিলেও কোনও আপত্তি নেই। ধোনির ব্যক্তিগত সূত্রে খবর, গতকাল তিনি যা বলেছেন, ভেবেচিন্তেই নাকি বলেছেন। ফলে প্রশ্ন উঠেই যাচ্ছে, টেস্টের মতোই হঠাৎ করে একদিনের ম্যাচের অধিনায়কত্বও ছেড়ে দেবেন না তো তিনি?

টেস্টে অধিনায়কত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে একইসঙ্গে অবসরও নিয়ে নিয়েছিলেন। এখানে সে সম্ভাবনা কম হলেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গতকাল যেভাবে নজিরবিহীনভাবে সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ধোনি তাতে অন্যরকম কিছু হলেও হতে পারে।

তেমন কিছু হোক না হোক, ইতিহাসের নিয়মেই মহেন্দ্র সিং ধোনির প্রতাপ একদিন শেষ হবে। ক্রিকেট ক্রিকেটের নিয়মেই এগিয়ে চলবে। আর ভারত মহেন্দ্র সিং ধোনিকে মনে রাখবে দেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+