নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একঝাঁক রেকর্ড গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত। এই প্রথম কোনও দেশ পরপর দু'বার টি২০ বিশ্বকাপ জিতল। ঘরের মাঠেও এর আগে কোনও দেশ টি২০ বিশ্বকাপ জেতেনি।

আজ আমেদাবাদে নিউজিল্যান্ডকে সব বিভাগে ধরাশায়ী করে টি২০ বিশ্বকাপ ফের দখলে নিল মেন ইন ব্লু। ফাইনালে ৯৬ রানে জয় ছিনিয়ে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার সামনে তাঁদের কীর্তি স্পর্শ করলেন সূর্যকুমার যাদব। ২০০৭, ২০২৪-এর পর এই নিয়ে তৃতীয়বার টি২০ বিশ্বকাপ জিতল ভারত। আজ অবধি কোনও দেশ তিনবার টি২০ বিশ্বকাপ জেতেনি।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। ভারতের প্রথম তিন ব্যাটারই অর্ধশতরান করেন। সঞ্জু স্যামসন করেন ৪৬ বলে সর্বাধিক ৮৯, পাঁচটি চার ও ৮টি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস।

অভিষেক শর্মা ফাইনালে ফর্মে ফিরে ২১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন, তিনি ৬টি চার ও ৩টি ছয় মেরেছেন। ঈশান কিষাণ চারটি করে চার ও ছয়ের সাহায্যে ২৫ বলে ৫৪ রান করেন। হার্দিক পাণ্ডিয়া ১৩ বলে ১৮, অধিনায়ক সূর্যকুমার যাদব ১ বলে ০ রান করে আউট হন। শিবম দুবে ৮ বলে ২৬ ও তিলক বর্মা ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন। জিমি নিশাম তিনটি এবং ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট দখল করেন।

রেকর্ড রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে লড়াই চালাতেই পারেনি নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার্ট ২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৫২ রান করেন। পাওয়ারপ্লে-র প্রথম ছয় ওভারেই তিন উইকেট হারায় কিউয়িরা। ফিন অ্যালেন ৯, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫, মার্ক চ্যাপম্যান ৩, ড্যারিল মিচেল ১৭ রান করেন।

মিচেল স্যান্টনার ৪৩, জিমি নিশাম ৮, ম্যাট হেনরি ০ ও জেকব ডাফি ৩ রান করেন। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৫ রান দিয়ে চার উইকেট নিলেন, যা টি২০ বিশ্বকাপের ফাইনালে কোনও পেসারের সেরা বোলিং ফিগার। অক্ষর প্যাটেল তিনটি, হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তী ও অভিষেক শর্মা ১টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+