টি২০ বিশ্বকাপে ভারত জিম্বাবোয়েকে হারাতেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, ইডেনে ওয়েস্ট ইন্ডিজ হারলেই শেষ চারে সূর্যরা

টি২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে তাদের ছিটকে দিল ভারত। রবিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যারা জিতবে তারাই পৌঁছে যাবে সেমিফাইনালে।

আজ আমেদাবাদে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ফলে তারা আপাতত গ্রুপের শীর্ষে।

দক্ষিণ আফ্রিকার রয়েছে ২ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট ২.৮৯০। প্রোটিয়াদের শেষ চারে যাওয়া নিশ্চিত হয়ে গেল ভারত এদিন জিম্বাবোয়েকে হারানোয়। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট করে। ক্যারিবিয়ানদের নেট রান রেট ১.৭৯১, ভারতের মাইনাস (-) ০.১০০। তবে ইডেনে যারাই জিতবে তারাই যাবে সেমিফাইনালে। ফলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এখন কার্যত কোয়ার্টার ফাইনাল।

আজ চেন্নাইয়ের চিপকে টস জিতে ফিল্ডিং নিয়েছিল জিম্বাবোয়ে। ভারত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তোলে। যা টি২০ বিশ্বকাপে ভারতের দলগত সর্বাধিক স্কোর। ভারতের সব ব্যাটারের স্ট্রাইক রেট এদিন দেড়শোর উপর। তিনজনের দুশোর উপর, দুজনের আড়াইশোর উপর।

সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪, অভিষেক শর্মা ৩০ বলে ৫৫, ঈশান কিষাণ ২৪ বলে ৩৮, অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করেন। হার্দিক পাণ্ডিয়া ২৩ বলে ৫০ ও তিলক বর্মা ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থেকে যান। হার্দিক, তিলক ও অভিষেক ছক্কা মেরেছেন চারটি করে।

রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি, টিনোটেন্ডা মাপোসা ও অধিনায়ক সিকান্দর রাজা একটি করে উইকেট নেন। জবাবে জিম্বাবোয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ অবধি পৌঁছয়। ওপেনার ব্রায়ান বেনেট ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তিনি একাই মেরেছেন ছটি ছয়। অর্শদীপ সিং তিনটি এবং বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও শিবম দুবে একটি করে উইকেট দখল করেন। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন হার্দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+