IND-W vs WI-W: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স দীপ্তির, একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ ভারতের
ঘরের মাঠে একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারতীয় মহিলা দল। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই জিতে নিয়েছিল হরমনপ্রীত কৌর ব্রিগেড। শেষ ম্যাচেও দাপুটে পারফরম্যান্স করে ৩-০ ফলেই একদিনের সিরিজ জিতে নিল ভারতীয় মহিলা দল।
ভদোদরায় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতীয় বোলার দীপ্তি শর্মার দুরন্ত বোলিংয়ে ৩৮.৫ ওভারে ১৬২ রানে অল-আউট হয়ে যায় ক্যারিবিয়ান মহিলা দল। ভারতের হয়ে ১০ ওভারে ৩টি মেডেন-সহ ৩১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন দীপ্তি শর্মা। দুরন্ত বোলিং করে রেকর্ড সৃষ্টি করলেন দীপ্তি। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ৫ উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে এখন দীপ্তি।

এরপরই বল হাতে শুরু দীপ্তির দাপট। একের পর এক ক্যারিবিয়ান মহিলা ব্যাটারকে সাজঘরে ফেরালেন। তবে চিনেলে হেনরি ৭২ বলে ৬১ রান করে দলের মানরক্ষা করলেন। ৩৮.৫ ওভারে ১৬২ রানে শেষ হয় তাদের ইনিংস। দীপ্তির ৬ উইকেটের পাশাপাশি রেণুকা ৪ উইকেট নেন।
অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই পর পর উইকেট হারিয়ে টাপে পরে যায় ভারতীয় মহিলা দল। স্মৃতি মান্ধানা, প্রতীকা রাওয়াল, হারলিন দেওয়ল অল্প রান করেই আউট হন। অধিনায়ক হরমনপ্রীত কৌর ২২ বলে ৩২ রান করেন। জেমাইমা রদ্রিগেজ করেন ৪৫ বলে ২৯ রান। দুরন্ত বোলিং করার পর ব্যাট হাতেও জ্বলে উঠেন দীপ্তি। ৪৮ বলে ৩৯ রান করেন। রিচা ঘোষ ১১ বলে ২৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের সেরা হলেন দীপ্তি শর্মা , তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা হলেন রেণুকা সিং। আগামী বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ, এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের। এরপর আয়ারল্যান্ড সিরিজ আছে ভারতীয় মহিলা দলের।












Click it and Unblock the Notifications