Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND-W vs IRE-W: রেকর্ড রানে জয় ভারতের, আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা উপহার স্মৃতিদের

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই জিতেছিল ভারত। বুধবার রাজকোটে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারতীয় মহিলা দল। তৃতীয় একদিনের ম্যাচ জিতে ৩-০ ফলে সিরিজ জিতে নিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল।

এদিনও টস ভাগ্য সঙ্গ দেয় স্মৃতি মান্ধানাকে। টসে জিতে ব্যাটিং নেয় ভারত। ওপেনিং জুটি শুরুটা দুরন্তভাবেই করে। ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন স্মৃতি মান্ধানা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ভারতীয় মহিলা দলের প্রাপ্তি ওপেনার প্রতীকা রাওয়াল। প্রথম দুই ম্যাচে অর্ধশতরান করার পর তৃতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে দুরন্ত একটা শতরান।

স্মৃতি মাত্র ৩৯ বলে তাঁর অর্ধশতরান পূরণ করেছিলেন। এরপর আরও ৫০ রান করতে ৩১ বল খেলেন। সব মিলিয়ে ৭০ বলেই শতরান করেন। শেষ পর্যন্ত ৮০ বলে ১৩৫ রান করে আউট হন স্মৃতি।১২টি চার ও সাতটি ছয় মারেন, এই নিয়ে একদিনের ক্রিকেটে দশম শতরান এল তাঁর ব্যাট থেকে।দুই ওপেনারই শতরান হাঁকিয়েছেন।

। তৃতীয় একদিনের ম্যাচে ২০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২৯ বলে ১৫৪ রান করেন। এর আগে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রতীকা করেন ৬১ বলে ৬৭ রান৷ প্রথম ম্যাচে করেছিলেন ৮৯ রান। । তিনে নামা রিচা ঘোষ ১০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৫৯ রান করলেন। তেজল হাসাবনিস ২৮, হারলীন দেওল ১৫ রান করেন। জেমাইমা রডরিগেজ ৪ ও দীপ্তি শর্মা ১১ রানে অপরাজিত থাকেন , নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪৩৫ রান তোলে স্মৃতি মান্ধানার দল।

জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানেই অল আউট হয়ে গেল আয়ারল্যান্ডের মহিলা দল। ৩০৪ রানে জয় পেয়ে রেকর্ড সৃষ্টি করল ভারত। ভারতীয় মহিলা দলের একদিনের ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানে জয়। দীপ্তি শর্মা তিনটি উইকেট নেন, তনুজ কানওয়ার দুটি উইকেট নেন। তৃতীয় ম্যাচে জয় পেয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত।


হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকায় এই সিরিজে অধিনায়কত্ব করলেন স্মৃতি মান্ধানা। ট্রফি নিয়ে দলের কনিষ্ঠ সদস্যার হাতে তুলে দিলেন স্মৃতি। এই ম্যাচের পর প্রতীকা রাওয়াল বলেন, সর্বদাই ভালো লাগে রান করতে এবং দেশের জন্য করাটা আমার আত্মবিশ্বাস বাড়াবে। আমি আমার পারফরম্যান্সে খুশি। শতরান করার মুহুর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। স্মৃতি মান্ধানার সঙ্গে ব্যাটিং করাটা খুব সহজ লাগে। তিনি ব্যাট করার সময় আমি তাঁর ব্যাটিং উপভোগ করি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+