IND vs SL World Cup 2023: শামির বিশেষ সেলিব্রেশন কার জন্য? ফাঁস করলেন শুভমান গিল, দেখুন ভিডিও
IND vs SL World Cup 2023: বয়স বেড়েছে, তরুণদের দাপটে বিশ্বকাপের শুরুর দিকে ব্রাত্যই ছিলেন প্রথম একাদশে। কিন্তু সুযোগ পেয়েই মহম্মদ শামি নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন। নিউজিল্যান্ড, ইংল্যান্ড হোক বা বৃহস্পতিবারের শ্রীলঙ্কা ম্যাচ শামি বুঝিয়ে দিলেন তাঁর সুইংয়ের ধার এতটুকুও কমেনি। বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে মাঠে নামলেই যেন অন্য মেজাজে দেখা যায় বঙ্গ পেসারকে।
টুর্নামেন্টের শুরুর দিকে প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না, রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল প্রথম চার ম্যাচ।। কিন্তু দলে ফিরে শামি গত দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি অপরিহার্য, বৃহস্পতিবার ওয়াংখেড়েতে নতুন ইতিহাস তৈরি করে শামি বুঝিয়ে বিশ্বকাপের বাকি ম্যাচ গুলিতে তাঁকে বাইরে রাখার কল্পনাও যেন না করেন রোহিত-রাহুল জুটি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৫ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহযোগে ১৮ রান দিয়ে ৫ টি উইকেট নেন তিনি। মাত্র ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের দৌড়েও চলে এসেছেন। পাঁচ উইকেট নেওয়ার পর বিশেষ ভঙ্গিতে সেলিব্রেশন করেছেন শামি। বল মাথার উপর রেখে ঘুরিয়ে কাকে বার্তা দিলেন বঙ্গ পেসার?
"Look at this Harbhajan Singh"
— Meet Makwana (@MeetMakzz) November 2, 2023
Lord Shami the record breaker 🔥#ICCMensCricketWorldCup2023 #INDvSL #Shami #MohammedShami #IndianCricketTeam #HarbhajanSingh #ICCWorldCup2023 #viratkholi #ShubmanGill #ShreyasIyer #Siraj #MohammedSiraj pic.twitter.com/M3VtXgU4Nt
ধারাভাষ্যকাররা সেই সমনয় মনে করেছিলেন হরভজন সিংকেই কোনও বার্তা দিলেন শামি। যেতেতু তিনি পাগড়ি পরেন। কিন্তু ধারাভাষ্যকারদের অনুমান সম্পূর্ণ ভুল। ম্যাচ শেষে শামির সেলিব্রেশনের রহস্য ফাঁস করেছেন শুভমান গিল।
ভারতীয় দলের তারকা ক্রিকেটার নিশ্চিত করেন যে সতীর্থ শামির ওই সেলিব্রেশনটি আসলে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে-কে উদ্দেশ্য করে করা। কারণ তাঁর মাথায় কোনও চুল নেই, সেই কারনেই শামি উইকেট নিয়ে বলটি টাকের ওপর ঘোরান এবং সম্ভবত বোলিং কোচকেই ধন্যবাদ জানান।
শামির এই সেলিব্রেশন ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এমনিতেই ব্যক্তিগত জীবনে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে টানাপোড়েন চলছে। কিন্তু তার প্রভাব কখনই খেলায় পড়তে দেননি শামি। ব্যক্তিগত জীবনের সব সমস্যাকে পিছনে ফেলে শামি নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। যা সবার কাছে শিক্ষনীয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications