ICC World Cup 2023: ম্যাচের আগে ময়দানে কোহলি! বিরাট শো দেখতে নেপাল থেকে ইডেনে ভক্তরা, হাজির টলিউডের শিল্পীরাও
দীপাবলির আগে কলকাতা জুড়ে যেন বিরাট উৎসব। রবিবাসরীয় ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আর আর্কষণের কেন্দ্রবিন্দুতে একজনই কিং কোহলি।৩৫তম জন্মদিনে মাঠে নামছেন কিং কোহলি, বিরাট আবেগের সুনামি ময়দান জুড়ে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফোকাসে একজনই। তিনি কোহলিই।জন্মদিন বলে কথা।
শারদীয়ার পর্ব মিটেছে এক সপ্তাহ আগে। দীপাবলি আসতে এখনও বাকি এক সপ্তাহ। মাঝের এই সময়টা ক্রিকেট কার্নিভাল কলকাতা জুড়ে। ইতিমধ্যে দুটি ম্যাচ হয়ে গিয়েছে তবে রবিবার যেন ক্রিকেট উৎসবের অষ্টমী। রবিবার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই গোটা ময়দান ক্রিকেট প্রেমীদের দখলে, বলা ভালো বিরাট ভক্তদের দখলে। রবিবার টিম ইন্ডিয়া আর কোহলি সমার্থক হয়ে গিয়েছেন।

শুধু কলকাতা বা আশেপাশের জেলা থেকেই নয় বিরাট শো দেখতে নেপাল থেকেও হাজির ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের আগে ইডেন চত্তরে দেখা মিলল নেপালী বিরাট ভক্তদের। এই ম্যাচ দেখার জন্য পড়শি দেশ থেকেও হাজির কোহলি ভক্তরা। ভূমিকম্প বিধ্বস্ত নেপালের সমর্থকরা এসেছেন প্রিয় কোহলির থেকে শতরানের প্রত্যাশায়।
এখানেই শেষ নয় বিরাট কোহলির খেলা দেখতে শিলিগুড়ি থেকেও হাজির হয়েছেন সমর্থকরা। ৩০ হাজার টাকা দিয়ে টিকিট কেটে ইডেনে ম্যাচ দেখতে হাজির হয়েছেন শিলিাগুড়ির এর পরিবার। তাঁদেরও আশা জন্মদিনে শতরান করে প্রত্যাশা পূরণ করবেন কোহলি।একইসঙ্গে দেখা মিলল কোহলির মতো অবিকল দেখতে এক ভক্তকে, যিনি চেন্নাই থেকে এসেছেন।
জন্মদিনে কী কী গিফট পাচ্ছেন বিরাট?কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে বড় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। তবে বিশেষ স্মারক, কেক থাকছে কিং কোহলির জন্য। রবিবার ইডেন থেকে সোনার জ্বল করা ব্যাট, আর স্পেশাল কেক দেওয়া হবে বিরাটকে। সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে কেক ও স্মারক ব্যাট ভারতের প্রাক্তন ক্যাপ্টেনের হাতে তুলে দেবেন সিএবি কর্তারা।
দুপুর ১২টা বাজার একটু পরেই ভারতীয় দলের টিম বাস ঢুকে পড়ল ইডেনে। ম্যাচ শুরুর আগে থেকেই অবশ্য রঙিন ইডেন চত্তর। গায়ে ভারতীয় দলের জার্সি, গালে জাতীয় পতাকার রঙ নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে দেখা গেল দর্শকদের। সেই তালিকায় ছিলেন টলিউডের বিখ্যত জুটি নীল তৃণা। তাঁদের পরনেও ছিল ভারতীয় দলের জার্সি।
নীলের কথায়, 'বিরাট কোহলিকে কলকাতার মানুষ কতটা ভালোবাসে তা আজ ইডেন দেখিয়ে দেবে। আমার কাছে ভারতীয় দলে সবাই ফেভারিট। একটা দল হিসেবে ভারত যেভাবে খেলছে, এরআগে কখনও আমরা এমন খেলতে দেখিনি।’ তৃণার কথায়, 'দারুণ একটা রবিবার গোটা কলকাতা একসঙ্গে খেলা দেখব দলকে সমর্থন করব আর বিরাটকে শুভেচ্ছা জানাবে।’
কোহলির বিশেষ ভক্ত ধরমবীরও হাজির ইডেনে। তাঁর কথায়, 'সচিন তেন্ডুলকর বলেছিলেন তাঁর রেকর্ড যদি কেউ ভাঙতে পারে সেটা রোহিত এবং বিরাট। আমার আশা আজ কোহলি শতরান করবে ওর জন্মদিনে।’












Click it and Unblock the Notifications