IND vs SA T20Is: জন্মদিনে নজির গড়লেন কুলদীপ, পাঁচ উইকেট নিয়েও চায়নাম্যানের মুখে শুধুই দলের কথা

আইসিসি ক্রম তালিকায় এক নম্বরে থাকা বোলার রবি বিষ্ণোইকে ব্রাত্য রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলানো হয়েছে কুলদীপ যাদবকে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার ম্যাচ শুরুর পর থেকেই শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু জো'বার্গে বল হাতে সব সমালোচনার জবাব দিলেন কুলদীপ যাদব। সাদা বলের ক্রিকেটে তিনি এখনও যে সমান কার্যকরী চা বুঝিয়ে দিলেন চায়নাম্যান স্পিনার।

জন্মদিনে কুলদীপ যাদব ২.৫ ওভারে ১৭ রান খরচ করে পাঁচ উইকেট নিলেন। সেইসঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন ভারতীয় এই স্পিনার। প্রথম ভারতীয় স্পিনার হিসাবে টি ২০ ফর্ম্যাটে দুইবার পাঁচ উইকেট নিলেন কুলদীপ। টি ২০ তে সেরা বোলিং চায়নাম্যানের। জন্মদিনের দিন এই নজির গড়লেন কুলদীপ। ভারতীয় স্পিন আক্রমণের সমানে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটাররা।

 IND vs SA T20I

এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ। সেই ম্যাচে ২৪ রানের বি‌নিময়ে পাঁচ ইংরেজ ব্যাটারকে সাজঘরে ফেরা‌ন। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও একবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন কুলদীপ।

এরআগে ভারতীয় বোলারদের মধ্যে চাহাল টি ২০ ফর্ম্যাটে ৬ উইকেট নিয়েছিলেন ২০১৭ সালে। কিন্তু দ্বিতীয়বার পাঁচ উইকেট নিতে পারেননি। তবে ভারতীয় বোলার হিসাবে ভুবনেশ্বর কুমারের এই রেকর্ড আছে । তিনি দুইবার টি ২০ ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন।

ম্যাচ শেষে কুলদীপ বলেন, 'দিনটা অবশ্যই স্পেশ্যাল ছিল, তবে রেকর্ড নিয়ে ভাবিনি। ভেবেছি দলের জয়ে অবদান রাখতে হবে। অনেকদিন পর এই ধরনের পারফরম্যান্স করলাম। পিচও স্পিনারদের কিছুটা সহায়ক ছিল। বল হাত থেকে ঠিক মতোই বেরোচ্ছিল। আমি নিজের পারফরম্যান্সে খুশি।'

কুলদীপ যাদব ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি ২০ ম্যাচে রবীন্দ্র জাদেজা তিন ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট দখল করেন। মুকেশ কুমার দুই ওভারে ২১, অর্শদীপ সিং দুই ওভারে ১৩ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন। একটি মেডেন-সহ তিন ওভারে ১৩ রান দেন মহম্মদ সিরাজ। অধিনায়ক সূর্যের চোটের কারণে ফিল্ডিংয়ের সময় বেশিরভাগটাই ভারতকে নেতৃত্ব দেন রবীন্দ্র জাদেজা।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন ডেভিড মিলার। ২৫ বলে ৩৫ রান তাঁর। । মার্করাম ১৪ বলে ২৫ রান করে জাদেজার বলে ক্যাচ আউট হন। এছাড়া ১১ বলে ১২ করেন ডোনোভান ফেরেরা। প্রোটিয়াদের বাকিরা এক অঙ্কের ঘরেই আটকে গিয়েছেন। এই ম্যাচ জিতে সিরিজ ১-১ ফলে শেষ করল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+