IND vs NZ, World Cup 2023: বিরাট মাইলস্টোনের সামনে কোহলি-উইলিয়ামসন, নাম লেখাতে চলেছেন ইমরান-পন্টিংদের তালিকায়
বুধবারের মেগা সেমিফাইনালে মাঠে খেলবেন দুই দলের ২২ জন ক্রিকেটার। কিন্তু মূল ফোকাসে উঠে আসছে দুটি নাম। বিরাট কোহলি এবং কেন উইলিয়ানসন। দুই দলের ব্যাটিংয়ের মূল নিউক্লিয়াস। এই দুই জনের দিকে বাড়তি নজর থাকবে দুই দেশের ক্রিকেট সমর্থকদের। এই ম্যাচে আবার দুই তারকাই বিরল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে।
এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছেন এই দুই ক্রিকেটার। একইসঙ্গে তাঁরা নাম লিখিয়ে নেবেন এলিট তালিকাতেও। কারণ একদিনের বিশ্বকাপে চারবার সেমিফাইনাল খেলেছেন এমন ক্রিকেটারদের সংখ্যা মাত্র পাঁচ। বুধবার এই তালিকায় যুক্ত হবেন বিরাট ও উইলিয়ামসন।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংও আছেন এই তালিকায়। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছেন পন্টিং। এরমধ্যে ২০০৩ এবং ২০০৭ সালে চ্যাম্পিয়নও হন। অস্ট্রেলিয়া দলের আরও এক ক্রিকেটারের এই বিরল নজির আছে। তিনি গ্লেন ম্যাকগ্রা।১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছেন অজি তারকা পেসার।
তালিকায় চতুর্থ নাম মুরলীধরণ। ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা চারটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার নজির আছে শ্রীলঙ্কান কিংবদন্তির। ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা ২০০৭ এবং ২০১১ সালে ফাইনালও খেলে।
এই তালিকায় আছেন এক কিউয়ি তারকা। তিনি রস টেলর। ২০০৭ থেকে ২০১৯ এই চারটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছেন কিউয়ি তারকা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০১১, ২০১৫, ২০১৯ সালের পর আবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছেন কিউয়ি তারকা।
ভারতের বিরাট কোহলি টুর্নামেন্টের শুরু থেকেই একাধিক রেকর্ড গড়েছেন। বুধবার ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে আরও একটি উজ্জ্বল পালক যুক্ত হবে তাঁর মুকুটে। ২০১১ সালের পর ২০১৫,২০১৯ উভয় বিশ্বকাপের সেমিফাইনাল খেলেন বিরাট। এবার ২০২৩ সালেও দলের অন্যতম সদস্য তিনি।
এই ম্যাচে একাধিক রেকর্ড অপেক্ষা করছে কোহলির জন্য।সেঞ্চুরি পেলে একসঙ্গে ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের জোড়া বিশ্বরেকর্ড। ৫০তম একদিনের শতরান কিং কোহলি ওয়াংখেড়েতে পেয়ে গেলে কোনও বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার সচিনের রেকর্ডটিও ভেঙে দেবেন তিনি। ওই রেকর্ডটি ভাঙতে বিরাটের দরকার ৮০ রান, কারণ এখনও অবধি বিরাট ৫৯৪ রান করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications