IND vs NZ: কঠিন সময়ে অর্ধশতরান বিরাটের, ব্যাট হাতে নয়া নজির গড়লেন কিং কোহলি

বিগত কয়েকটি টেস্টে ব্যাট হাতে সেভাবে রান পাচ্ছিলেন না। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হন। কানপুরে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির কাছাকাছি এলেও বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ০ রানে আউট হ‌ন। ফলে কোহলিকে নিয়ে বাড়ছি‌ল সমালোচনা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু কঠিন সময়ে অর্ধশতরান করলেন। ৭০ বলে ৫০ রান স্পর্শ করলেন। সেইসঙ্গে ভিভিএস লক্ষ্মণকে টপকে টেস্টে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হ‌লেন। টেস্টে ৯ হাজার রান পূর্ণ করলেন কোহলি। ভারতীয় ব্যাটারদের মধ্যে সচিন তেন্ডুলকর টেস্টে ১৫,৯২১ রান করে শীর্ষে আছে‌ন। তারপরেই আছেন রাহুল দ্রাবিড়, তাঁর রান ১৩,২৬৫।

Virat Kohli

১০,১২২ রান করে ততীয় স্থানে আছেন সুনীল গাভাসকর।এরপর এতদিন চতুর্থ স্থানে ছিলেন লক্ষ্ণণ। তাঁর রান ছি‌ল ৮৭৮১। কিন্তু বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসে লক্ষ্মণকে টপকে গেলেন কিং কোহলি। আগ্রাসী বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ধৈর্যশী‌ল ইনিংস খেলতে থাকেন।

সরফরাজকে সঙ্গে নিয়ে ১০০ রানের পার্টনারশিপ গড়লেন, একইসঙ্গে নিজেও অর্ধশতরান পূরণ করলেন। এই নিয়ে ২২১ বারের বেশি আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ প্লাস স্কোর করলেন। ফলে নয়া নজির গড়লেন কিং কোহলি। একইসঙ্গে টেস্টে ৯ হাজার রান পূর্ণ করলেন কোহলি।

চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৯ হাজার রান পূর্ণ করলেন কোহলি। বাংলাদেশ সিরিজর আগে থেকেই তাঁর ৯ হাজার রানের মাইলস্টোন তৈরি নি‌য়ে প্রত্যাশা তৈরি হয় কারণ টেস্টে ৯ হাজার রান থেকে খুব বেশি দূরে ছিলেন না কোহ‌লি। অবশেষে নিজের দ্বিতীয় হোম গ্রাউন্ড চিন্নাস্বামীতেই কেরিয়ারের অন্যতম বড় মাইলস্টোন পূরণ করলেন কোহলি।

গাভাসকর ১৯৮৫ সালে ১৯২ ইনিংসে, সচিন ২০০৪ সালে ১৭৯টি ইনিংসে, ২০০৬ সালে দ্রাবিড় ১৭৬ ইনিংসে ৯ হাজার রানের মাইলস্টোন পূরণ করেন। ২০২২ সালে ৮০০০ রান টেস্টে পূরণ করেছিলেন, ২ বছর পর শুক্রবার ৯ হাজার রানের মাইললস্টোন স্পর্শ করলেন কোহলি ১১৬তম টেস্টে এবং ১৯৭ ইনিংসে। ফলে সবচেয়ে ধীরে তিনি ৯ হাজার রান পূর্ণ করলেন।


বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথমে বিরাট কোহলি হাফসেঞ্চুরি করলেন। ৯ হাজার রান টেস্টে পূরণ করার পরই তাঁকে নিয়ে তাঁকে ঘিরে শতরানের প্রত্যাশা তৈরি হয়। সেই দিকেই এগোচ্ছিলেন কোহলি। কিন্তু দিনের শেষ বলেই ঘটল ছন্দ পতন। উইল ও'রোর্ক-র বলে আউট হলেন ৭০ রানে।

বিরাট ৯ হাজার টেস্ট রান করার পরই তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর পর্ব শুরু হয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশেষ পোস্টার তৈরি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+