IND vs NZ: চতুর্থ দিনে কঠিন সময়ে ব্যাট করতে পারবেন পন্থ? তারকা ক্রিকেটারকে নিয়ে রইল বড় আপডেট
বেঙ্গালুরু টেস্টে আশা-আশঙ্কার দোলাচলে ভারতীয় দল। চতুর্থ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ভারতীয় ব্যাটারদের সামনে। তৃতীয় দিনের শেষ বলে কোহলি আউট হওয়ায় চাপ আরও বেড়েছে ভারতীয় দলের। এই পরিস্থিতি তৃতীয় দিনের শেষে চর্চায় ঋষভ পন্থ।
দ্বিতীয় দিনের শেষ বেলায় চোট পান ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। ফলে ভারতীয় দলের বোলিং ইনিংসে বেশিরভাগ সময়টাই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি পন্থ। পন্থের পরিবর্তে দ্বিতীয় দিনের শেষের দিকে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল। আশা করা হয়েছিল তৃতীয় দিনের সকালে গ্লাভস হাতে নামতে পারবেন ঋষভ পন্থ। কিন্তু তৃতীয় দিনের সকালে চিন্নাস্বামীতে গ্লাভস হাতে নামলেন ধ্রুব জুরেলই। এরফলে প্রশ্ন উঠতে শুরু করে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে নামতে পারবেন পন্থ?

সোশ্যাল মিডিয়ায় পন্থের ব্যাট করার ছবি। যে ছবি উঠে এসেছে তাতে পন্থকে কিন্তু সাবলীল ভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছে। ব্যাট করতে চোট পাওআ পন্থের কোনও সমস্যা হচ্ছে কিনা, তে দেখে নেওয়ার জন্যই অভিষেকের সঙ্গে তাঁকে মাঠে নামান ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
তৃতীয় দিনের শেষ বলে আউট হয়েছেন বিরাট কোহলি। ৭০ রান করে ক্রিজে রয়েছেন সরফরাজ খান। চতুর্থ দিন সকালে ঋষভ পন্থেরই নামার কথা। কিন্তু তাঁর ব্যাটিং পজিশন এখনই নিশ্চিত করা যাচ্ছে না। একান্তই পন্থ না পারলে লোকেশ রাহুলকে নামানো হবে।
পন্থকে ব্যাট করার সময় সাবলীল দেখালেও অতিরিক্ত কোনও ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সে কারণেই মনে করা হচ্ছে, পন্থকে ব্যাট হাতে পরের দিকেও নামানো হতে পারে। প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতার মাঝে সর্বোচ্চ ২০ রান আসে পন্থের ব্যাট থেকেই। ফলে দ্বিতীয় ইনিংসে পন্থের ব্যাট বড় ভরসা ভারতের।
অন্যদিকে, নিউজিল্যান্ডকে ৪০০ রান করতে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিলেন টিম সাউদি। কুলদীপ যাদব দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে বলেেন, আমার পরিকল্পনা সহজ ছিল, আমি তাঁকে আউট করার চেষ্টা করছিলাম। টিম সাউদি খুব ভাগ্যবান যে তিনি অনেকবার বেঁচে গেলেন। সাউদি ভাল ব্যাটিং করেছেন এবং শেষ পর্যন্ত দলের পক্ষে মূল্যবান রান যোগ করেছেন।












Click it and Unblock the Notifications