IND vs NZ: ভারতীয় দলে যুক্ত হলেন নতুন সদস্য, পন্থ-গিলকে নিয়েও বড় আপডেট দিলেন রোহিত
বেঙ্গালুরু টেস্টে হারের পর এবার ভারতীয় দলের মিশন পুনে। আগামী ২৪ অক্টোবর থেকে পুনেতে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। শেষ দুই টেস্টের জন্য ওয়াশিংটন সুন্দরকে দলে যুক্ত করল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। রবিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ দুই ম্যাচের জন্য ওয়াশিংটনকে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘাড়ের সমস্যার জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি শুভমান গিল? পুনেতে কি গিল ভারতীয় দলের প্রথম একাদশে ফিরবেন? বেঙ্গালুরুতে হারের পর সাংবাদিক সম্মেলনে এসে গিল এবং ঋষভ পন্থকে নিয়ে বড় আপডেট দিলেন অধিনায়ক রোহিত শর্মা।

দ্বিতীয় টেস্টেই দলে ফিরবেন গিল। তিন নম্বরে গিলই নামবেন। ফলে চার নম্বর জায়গা ফিরে পাবেন কোহলি। সেইক্ষেত্রে ফের প্রতিযোগিতা হবে রাহুল এবং সরফরাজের মধ্যেই। এই ম্যাচে যা পারফরম্যান্স করেছেন তাতে সরফরাজকে বাদ দেওয়া কঠিন। একইসঙ্গে বিরাট কোহলিকেও তিন নম্বরে নামতে হয়েছে। যদিও রোহিত শর্মা জানিয়েছেন, পুনেতে এই পরিস্থিতি থাকবে না কারণ গিলকে আগের থেকে অনেকটাই সুস্থ দেখাচ্ছে।
বেঙ্গালুরুতে ম্যাচ শেষে নেটে দেখা গেল গিল সাবলীলভাবেই খেলছেন ময়াঙ্ক যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণদের। একইসঙ্গে আকাশ দীপের বোলিংয়ের বিরুদ্ধেও নেটে খেললেন গিল। ফলে দ্বিতীয় টেস্টে যে গিল খেলবেন তা এক প্রকার স্পষ্ট।
বেঙ্গালুরু টেস্টে হাঁটুর চোট পান ঋষভ পন্থ। চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা নিয়েই অনিশ্চয়তা ছিল পন্থের। দ্বিতীয় দিনের শেষ বেলায় চোট পান ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। ফলে ভারতীয় দলের বোলিং ইনিংসে বেশিরভাগ সময়টাই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি পন্থ। পন্থের পরিবর্তে দ্বিতীয় দিনের শেষের দিকে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল।শুক্রবার গোটা দিন ভারতীয় দলের মেডিকেল টিম পন্থকে পর্যপেক্ষণে রাখেন। পন্থকে নিয়ে বাড়তি সতর্কতার কথা জানালেন রোহিত।
রোহিত বলেন, ভয়াবহ দুর্ঘটনার পর পন্থের অস্ত্রোপচার হয়েছে। হাঁটুর অস্ত্রোপচারটা বেশ গুরুতর। আমরা সকলেই কীভাবে ২২ গজে ও প্রত্যাবর্তন করেছে।। ভারতীয় দলের জন্য পন্থ একজন গুরুত্বপূর্ণ সদস্য। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় ওকে সাবলীল লাগেনি। দৌড়তে সমস্যা হচ্ছিল। বেশি তাই দৌড়ায়নি। বড় শট খেলতে হচ্ছিল।'
IND vs NZ: প্রথম টেস্টে হার বাঁচাতে ব্যর্থ বুমরাহরা, ৩৬ বছর পর ভারতে টেস্ট জয় নিউজিল্যান্ডের
পন্থ সম্পর্কে রোহিত বলেন, পন্থের জন্য অতিরিক্ত সতর্ক হতে হচ্ছে আমাদের। উইকেটকিপিং করলে হাঁটু মুড়তে হয়। প্রয়োজন হলে পরের টেস্টের জন্য আগে ওকে আমরা বিশ্রাম দিতে চাই।' এদিকে মহম্মদ শামিকে নিয়ে আশা ক্রমেই বাড়ছে। বেঙ্গালুরুতে ম্যাচ শেষে নেটে বোলিং করতে দেখা গেল শামিকে। ফলে অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁকে নিয়ে আশা বাড়ছে।












Click it and Unblock the Notifications