IND vs NZ: চোট নিয়ে বাড়ছে উদ্বেগ, তৃতীয় দিনের সকালেও মাঠে নেই পন্থ, জানুন তারকা ক্রিকেটারের আপডেট

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে প্রবল চাপে ভারত। জবাবে ব্যাট করতে নেমে জমাট ইনিংস খেলতে শুরু করেছে নিউজিল্যান্ড। এরইমধ্যে ভারতীয় শিবিরে ঋষভ পন্থকে নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বিতীয় দিনের শেষ বেলায় চোট পান তারকা উইকেটরক্ষক।

পন্থের চোট এতটাই গুরুতর যে, মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। এই দৃশ্য দেখেই জল্পনা তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মনে, আদৌ কি চলতি টেস্টে আর মাঠে নামতে পারবেন পন্থ। তৃতীয় দিনের সকালে পন্থকে নিয়ে উদ্বেগের মাত্রা আরও বাড়ল। যা মোটেও ভারতীয় শিবিরের জন্য স্বস্তিদায়ক নয়।

Rishabh Pant

দ্বিতীয় দিনের শেষ বেলায় পন্থের পরিবর্তে নিউজ়িল্যান্ড ইনিংসের শেষের দিকে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল। আশা করা হয়েছিল তৃতীয় দিনের সকালে গ্লাভস হাতে নামতে পারবেন ঋষভ পন্থ। কিন্তু তৃতীয় দিনের সকালে চিন্নাস্বামীতে গ্লাভস হাতে নামলেন ধ্রুব জুরেলই। তৃতীয় দিনে উইকেট কিপিং করবেন না পন্থ, আপাতত দলের মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন তারকা উইকেটরক্ষক।

আস‌লে পন্থ দুর্ঘটনার কবল থেকে ফিরে এসেছেন, ফলে তাঁকে নিয়ে বাড়তি কোনও ঝুঁকি নিতে রাজী নয় টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ড সিরিজ শেষ হলেই আছে বর্ডার গাভাসকর ট্রফি। সেই সিরিজে পন্থ ভারতীয় দলের অন্যতম ভরসা। তাই চোট পাওয়া পন্থকে নিয়ে সাবধানী টিম ম্যানেজমেন্ট। তৃতীয় দিনে কিপিং থেকে দূরে রাখা হল ঋষভকে।

যদিও দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত আশা করেছিলেন পন্থ তৃতীয় দিনে মাঠে নামতে পারবেন । রোহিত উল্লেখ করেছিলেন, বল সরাসরি গিয়ে পন্থের সেই হাঁটুতে লেগেছে, যেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। পন্থের হাঁটু ফুলে গিয়েছে সেই সঙ্গে ওর যন্ত্রণা রয়েছে। কোনও রকম ঝুঁকি না নিয়েই তাঁকে মাঠের বাইরে রাখা হয়েছে। ঋষভও নিজেও ঝুঁকি নিতে চাননি। পেশীর অবস্থা কেমন তা দ্রুত বলা যায় না। আশা করব, আজ বিশ্রাম নিয়ে কাল পন্থ মাঠে নামতে পারবেন।

IND vs NZ: ভুলের দায় নিলেন রোহিত, সতীর্থদের আগলে হাল ছাড়তে নারাজ, পন্থকে নিয়ে চিন্তা
চলতি টেস্টের প্রথম ইনিংসে লজ্জার নজির গড়েছে ভারত। মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছেন বিরাট কোহলিরা। ব্যাটিং ব্যর্থতার মাঝে সর্বোচ্চ ২০ রান আসে পন্থের ব্যাট থেকেই। ফলে দ্বিতীয় ইনিংসে পন্থের ব্যাট বড় ভরসা ভারতের। কিন্তু যেভাবে তৃতীয় দিনের শুরুতেই পন্থ কিপিং থেকে নিজেকে বিরত রাখলেন তাতে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+