IND vs NZ: টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় উত্থান অশ্বিনের, লিয়ঁকে পিছনে ফেলে পরের টার্গেট কে?
IND vs NZ: আজ পুণে টেস্টে নিউজিল্যান্ডের প্রথম তিনটি উইকেটই তুলে নিয়েছেন। সেই সুবাদে একের পর এক নজির গড়ে চলেছেন ভারতের এই নির্ভরযোগ্য স্পিনার।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারী হওয়ার পর টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার সপ্তম স্থান দখল করলেন অশ্বিন। দুটি ক্ষেত্রেই পিছনে ফেললেন নাথান লিয়ঁকে।

অশ্বিন এদিন তুলে নেন টম লাথাম (১৫), উইল ইয়ং (১৮) ও ডেভন কনওয়ে (৭৬)-র উইকেট। ফলে টেস্টে তাঁর মোট উইকেট-সংখ্যা আপাতত ৫৩১। অশ্বিন কেরিয়ারের ১০৪তম টেস্ট খেলছেন। ১৯৬ ইনিংসে তাঁর ঝুলিতে ৫৩১টি উইকেট। অশ্বিন টপকে গেলেন নাথান লিয়ঁকে।
এই টেস্ট শুরুর আগে অশ্বিনের ছিল ৫২৮টি উইকেট। ইয়ংকে আউট করে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ঁর ৫৩০ উইকেটের কীর্তি স্পর্শ করেন। মধ্যাহ্নভোজের বিরতির পর কিউয়ি ওপেনার ডেভন কনওয়েকে সাজঘরে ফিরিয়েই এককভাবে টেস্টে সর্বাধিক উইকেটশিকারীর সপ্তম স্থানের দখল নেন অশ্বিন।
টেস্টে সর্বাধিক ৮০০টি উইকেট রয়েছে মুথাইয়া মুরলীধরনের। এরপর ছয় অবধি রয়েছেন যথাক্রমে শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৭০৪), অনিল কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট ব্রড (৬০৪) ও গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)। ফলে অশ্বিনের পরবর্তী টার্গেট হবে ম্যাকগ্রাকে টপকানো।
এদিকে, পুণে টেস্টে স্পিনাররা লড়াইয়ে ফেরালেন ভারতকে। প্রথম সেশনে পড়েছিল ২টি উইকেট। দ্বিতীয় সেশনে তিনটি উইকেট হারায় নিউজিল্যান্ড। বিশেষ করে শেষ ১০ মিনিটের মধ্যে দুটি উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। চা বিরতির পরেও তিনিই আউট করেছেন ড্য়ারিল মিচেলকে।
ওয়াশিংটন সুন্দরের এদিনের প্রথম শিকার রাচিন রবীন্দ্র। বেঙ্গালুরু টেস্টের শতরানকারী রবীন্দ্র বোল্ড হলেন সুন্দরের বলে। ১০৫ বলে তিনি ৬৫ রান করেন। মেরেছেন পাঁচটি চার ও একটি ছয়। ১২ বলে ৩ রান করে টম ব্লান্ডেলও বোল্ড হন সুন্দরের বলে।
মধ্যাহ্নভোজের বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩১ ওভারে ২ উইকেটে ৯২। চা বিরতিতে তা গিয়ে দাঁড়ায় ৬২ ওভারে ৫ উইকেটে ২০১ রানে। ১৯৭ রানে চতুর্থ, ২০১ রানে পঞ্চম ও ২০৪ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। মিচেলকে প্রথমে আউট দেননি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। তবে আত্মবিশ্বাসী সুন্দরের কথাতে রিভিউ নেন রোহিত। লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন মিচেল।
চা বিরতির পর দুই প্রান্ত দিয়ে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে দিয়ে আক্রমণ শানাচ্ছেন রোহিত। শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড ৬৮ ওভারে ৬ উইকেটে ২২৭ রান তুলেছে। অশ্বিন ১টি মেডেন-সহ ১৯ ওভারে ৪৮ রান খরচ করে এবং সুন্দর ৩টি মেডেন-সহ ১৮ ওভারে ৫০ রান দিয়ে তিনটি করে উইকেট নিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications