IND vs NZ: ড্যানিয়েল ভেত্তোরির রেকর্ড ভাঙলেন, সাত উইকেট নিয়ে নয়া নজির গড়লেন স্যান্টনার
পুণে টেস্ট শুরুর আগেই স্পিনিং উইকেট নিয়ে ভয় না পাওয়ার বার্তা দিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। সেটা যে তাঁর শুধু মুখের কথা ছিল না সেটার প্রমাণ পাওয়া গেল শুক্রবার সকালে। বৃহস্পতিবার বল হাতে ভারতের হয়ে সাত উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। শুক্রবার দ্বিতীয় সাত উইকেট নিলেন মিচেল স্যান্টনার।
কিউয়ি স্পিনার, দ্বিতীয় দিনের শুরু থেকেই বল হাতে ভেল্কি দেখাতে থাকেন মিচেল স্যান্টনার। ৫৩ রানে সাত উইকেট নিলেন। তাঁর বোলিংয়ের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ভারতের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। কেরিয়ারের সেরা বোলিং করলেন স্যান্টনার। সেইসঙ্গে ভারতের মাটিতে বল হাতে নয়া নজির সৃষ্টি করলেন কিউয়ি স্পিনার।

নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়াল ভিত্তোরির রেকর্ডও ভাঙলেন স্যান্টানার। ভারতের মাটিতে ড্যানিয়েল ভেত্তোরির সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন ১৯৯৯ সালে কানপুরে। সেই রেকর্ড ভেঙে দিলেন স্যান্টনার। শুক্রবার সকালে প্রথমে শুভমান গিলকে আউট করে সূচনা করলেন। এরপর বিরাট কোহলি, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহকে আউট করলেন এবং সাত উইকেট নিলেন।নিজের কেরিয়ারে সেরা বোলিং করলেন।
পুণের স্পিনিং উইকেটের পুরো ফায়দা তুললেন স্যান্টনার। তাঁর বোলিংয়ে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ১৫৬ । নিউজিল্যান্ডের করা ২৫৯ রানের জবাবে১০৩ রানে পিছিয়ে থেকে চাপে পড়ে গেল ভারত।
এরআগে বেঙ্গালুরুতে ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতেছিল ভারত। এবার কিউয়িরা যেভাবে খেলছে তাতে সিরিজ পুণেতেই জিতলেই অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications