Ind vs NZ, ICC CWC 2023: বাবা-মা ও সারার সামনেই শুভমান রিটায়ার্ড হার্ট! গিলের মাঠের বাইরে যাওয়ার কারণ কী?
Ind vs NZ, ICC CWC 2023: শুভমান গিলকে নিয়ে তৈরি হলো সংশয়। ক্র্যাম্প, নাকি চোট? কী কারণে ভারতীয় ওপেনারকে আচমকাই মাঠের বাইরে চলে যেতে হলো, তা নিয়ে চলছে চর্চা।
ঘটনা ম্যাচের ২৩তম ওভারে। শুভমান একটি রান নিয়েই অস্বস্তি বোধ করেন। যন্ত্রণাকাতর অবস্থায় বসেও পড়েন। রোহিত শর্মা ড্রেসিংরুম থেকে ডাগআউটে নেমে আসেন। কী হয়েছে তা বোঝার জন্য। এর কিছু পরেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন গিল।

শুভমান গিল অবশ্য যেভাবে ড্রেসিংরুমের দিকে ইশারা করেছিলেন তাতে মনে হচ্ছে, কুঁচকিতে চোট লেগেছে। ফিজিও মাঠে গিয়ে শুভমানকে দেখেন। তারপরই তাঁকে নিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় শুভমান গিল ব্যাট করছিলেন ৬৫ বলে ৭৯ রানে। ৮টি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস।
Shubman Gill Retired Hurt 💔
— Radhika Chaudhary (@Radhika8057) November 15, 2023
*Le Sara Tendulkar #INDvsNZ #ShubmanGill pic.twitter.com/DPusBSnc4G
শুভমান যখন রিটায়ার্ড হয়ে মাঠের বাইরে চলে যান তখন ম্যাচের বয়স ২২.৪ ওভার। বিশ্বকাপ সেমিফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া কারও শতরান করার নজির নেই। ২০০৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে সৌরভ কেনিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন। তার আগে ও পরে কোনও ভারতীয়র সেঞ্চুরি নেই। সেদিকেই এগোচ্ছিলেন গিল।
রোহিত শর্মা এদিন শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেছিলেন। তিনি আউট হওয়ার পর সেই দায়িত্ব নিজের কাঁধে নেন গিল। বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৪১ বলে। বিশ্বকাপের শুরুর দিকেও খেলতে পারেননি শুভমান। ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। পাকিস্তান ম্যাচ থেকে প্রত্যাবর্তন করেন।
Shubman Gill making his parents & Team India🇮🇳 PROUD 👏 #INDvsNZ pic.twitter.com/xoFodZtqZj
— Sara Tendulkar (@SaraTendulkar__) November 15, 2023
যদিও ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর তাঁর অনেকটাই ওজন কমে গিয়েছিল বলে জানান গিল। এমনটাও জানিয়েছিলেন, পুরোপুরিভাবে ফিট না হয়েও বিশ্বকাপে খেলছেন। তবে আগের চেয়ে ওজন কিছুটা বেড়েছে। শুভমান চলতি বছরে দারুণ ফর্মে রয়েছেন। এদিন কেরিয়ারের ত্রয়োদশ হাফ সেঞ্চুরি পেলেন। চলতি বছর গিল ওডিআইয়ে ৫টি শতরান ও ৯টি অর্ধশতরান করেছেন।
50 in a World Cup Semifinal for Shubman Gill. Whenever Shubhman Gill hits a four & Six Cameraman be like- Focus karo.
— . (@sumit9539) November 15, 2023
Sara Tendulkar Par pic.twitter.com/K8WbrnpQ2v
আজ গিল যখন ব্যাট করছিলেন তখন ক্যামেরায় কখনও দেখানো হচ্ছিল তাঁর বাবা-মাকে। কখনও সারা তেন্ডুলকরকে। শুভমানের ব্যাটের শাসনে একের পর এক বল যখন বাউন্ডারিতে আছড়ে পড়ছিল কর্পোরেট বক্সে থাকা সারা তেন্ডুলকরকে করতালি দিতে দেখা যায়। শুভমানের বাবা-মাও উপভোগ করছিলেন। সারার সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে গুঞ্জনের আবহে 'সারা ভাবি'-র উচ্ছ্বাস ঝড় তুলেছে নেটপাড়াতেও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications