Ind vs NZ, ICC CWC 2023: বিরাট কীর্তি দেখে স্মৃতিমেদুর সচিন, আইডল ও প্রাণসখার জন্য সেলিব্রেশনে চমক কোহলির
Ind vs NZ, ICC CWC 2023: বিশ্বকাপ সেমিফাইনালের মতো মেগা ম্যাচে ঐতিহাসিক শতরান বিরাট কোহলির। একদিনের আন্তর্জাতিকে ভাঙলেন সচিন তেন্ডুলকরের শতরানের বিশ্বরেকর্ড।
সচিনের সঙ্গে বিরাটের আন্তর্জাতিক শতরানের ফারাক কমে হলো ২০। সচিনের রয়েছে ১০০টি, বিরাটের ইন্টারন্যাশনাল সেঞ্চুরি হলো ৮০টি। বিরাট কোহলির ব্যাটে নিজের বিশ্বরেকর্ড ভাঙার সাক্ষী থাকা সচিন করতালি দিয়ে অভিনন্দিত করলেন। পরে দিলেন আবেগঘন বার্তা।

বিরাট কোহলি ৫০তম ওডিআই শতরান পূরণের পর কিছুটা দৌড়ে গিয়ে শূন্যে লাফ দেন, মুষ্ঠিবদ্ধ হাত। এরপর হাঁটু মুড়ে মাথা নীচু করে বসে পড়েন। উঠে দাঁড়িয়ে দুই হাত তুলে অভিবাদন ও সম্মান জানানোর ভঙ্গিতে দেখা যায় কিং কোহলিকে। ছুড়ে দেন ফ্লাইং কিস। প্রত্যুত্তরে একাধিকবার ফ্লাইং কিস দিতে দেখা যায় কোহলি-ঘরণী অনুষ্কা শর্মাকে।
বিরাট শতরান করতেই উঠে দাঁড়িয়ে করতালি দিতে থাকেন সচিন তেন্ডুলকর। তাঁর পাশে তখন বোর্ড সচিব জয় শাহ। সচিন তেন্ডুলকরের জোড়া বিশ্বরেকর্ড ভেঙে গেল এদিন। কোনও বিশ্বকাপে সর্বাধিক রান করার রেকর্ডটি বিরাট করায়ত্ত করেছিলেন ৮০ রান করার সঙ্গে সঙ্গেই। তার কিছু পরেই এলো বহু প্রতীক্ষিত ৫০তম ওডিআই শতরান।
বিরাট বলেন, এমন দিন দেখব কখনও ভাবিনি। সাররিয়াল বা পরাবাস্তব মনে হচ্ছে। গ্রেট ম্যান (সচিন) আমাকে ধন্যবাদ জানিয়েছেন। সবটাই স্বপ্নের মতো লাগছে। কতটা ভালো লাগছে তা বোঝাতে পারছি না। এটি আমাদের কাছে বড় ম্যাচ। আমি সেই ভূমিকাই পালন করেছি যাতে নিজেদের মেলে ধরতে সতীর্থদের কোনও অসুবিধা না হয়। আমার কাছে সবচেয়ে বড় হলো দলের জয়।
বিরাটের কথায়, আমাকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য। যতটা সম্ভব বেশি ক্রিজে থাকার। পরিস্থিতি অনুযায়ী খেলা, দলের জন্য খেলা। এটাই সাফল্যের রহস্য। সেলিব্রেশনের অভিনব ধরনের কারণ যথাযথভাবে বলতে না পারলেও তা যে সচিন ও অনুষ্কার জন্য তা বুঝিয়ে দেন বিরাট। তিনি বলেন, আমার লাইফ পার্টনার মাঠে রয়েছেন, রয়েছেন আমার হিরোও।
তাঁদের সঙ্গেই ওয়াংখেড়ের দর্শকদের সমর্থনও তাঁকে শতরানের পর অভিনব সেলিব্রেশনের দিকে চালিত করেছে বলে দাবি কিং কোহলির। তাঁর মতে, ৩৩০-৩৪০ যথেষ্ট। তবে ৪০০-র কাছাকাছি রান তোলা দারুণ ব্যাপার। এর কৃতিত্ব শ্রেয়স আইয়ারকে দেন কোহলি। লোকেশ রাহুল যেভাবে দ্রুত কয়েকটি বাউন্ডারি মেরেছেন তারও প্রশংসা করেন বিরাট।
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
I… pic.twitter.com/KcdoPwgzkX
শতরানের পর বিরাটের বক্তব্যের আগেই অবশ্য ভাইরাল হয়ে গিয়েছে সচিন তেন্ডুলকরের টুইট। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, বিরাটের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল ভারতের ড্রেসিংরুমে। সতীর্থদের মজার ফন্দিতে সেদিন বিরাটকে আমার পা ছুঁতে হয়েছিল। সেদিন হাসি চাপতে পারিনি। কিন্তু দ্রুতই বিরাট তাঁর আবেগ ও দক্ষতায় আমার হৃদয় ছুঁয়ে নিয়েছেন।
সচিন লিখেছেন, সেই অল্পবয়সি ছেলেটিই আজ বিরাট প্লেয়ার, এটা ভেবে খুবই ভালো লাগছে। আমার রেকর্ড একজন ভারতীয় ভাঙায় আমি সবচেয়ে খুশি হয়েছি। তাও সেটি হলো আবার বিশ্বকাপ সেমিফাইনালের মতো বড় মঞ্চে। নিজের হোম গ্রাউন্ডে নিজের বিশ্বরেকর্ড অন্যের হাতে যাওয়া সচিনের কাছে যেন সোনায় সোহাগা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications