Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind vs NZ, CWC 2023: বিশ্বকাপে প্রথম ভারতীয় বোলার হিসেবে শামির নজির, ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত বিধ্বংসী স্পেলে

Ind vs NZ, ICC CWC 2023: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জয়ের জন্য ভারতের দেওয়া ৩৯৮ রানের টার্গেট তাড়া করছে নিউজিল্যান্ড। এই ম্যাচে ফের বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি।

কেরিয়ারের শততম একদিনের আন্তর্জাতিকে শামি প্রথম ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে ৫০টি উইকেট দখলের নজির গড়লেন। এই নজির গড়তে তাঁর দরকার ছিল ৩ উইকেট। কেন উইলিয়ামসনকে ফিরিয়েই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

Ind vs NZ, CWC 2023: বিশ্বকাপে প্রথম ভারতীয় বোলার হিসেবে শামির নজির

এবারের বিশ্বকাপে হার্দিক পাণ্ডিয়া চোটের কারণে ছিটকে যাওয়ার পর ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধেই প্রথম শামিকে একাদশে সুযোগ দেয় ভারত। সেই ম্যাচে ৫৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট দখল করে ম্যাচের সেরা হন। ইংল্যান্ড ম্যাচে ২২ রানে চার উইকেট নেন। এরপর ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নেন ১৮ রানে ৫ উইকেট, ফের ম্যাচের সেরা হন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনও উইকেট পাননি। কেরিয়ারের শততম ওডিআই ম্যাচে শামি আজ নিলেন ৭ উইকেট। তার মধ্যে দুটি ওভারে নিলেন জোড়া উইকেট। চলতি বিশ্বকাপে তৃতীয়বার ম্যাচের সেরার পুরস্কার পেলেন বাংলার পেসার। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে তিনিই আপাতত সর্বাধিক উইকেটশিকারী।

পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭১টি উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন ৬৮টি, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৫৯টি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ৫৬টি, পাকিস্তানের ওয়াসিম আক্রম ৫৫টি ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের ৫৩টি উইকেট রয়েছে।

তবে তাঁদের সকলের চেয়েই অনেক কম ম্যাচ শামি খেলেছেন বিশ্বকাপে। আজ তিনি বিশ্বকাপে ১৭তম ম্যাচটি খেলছেন। তাতেই উইলিয়ামসনের উইকেটটি তুলে নিয়ে তিনি যোগ দিলেন বিশ্বকাপের ৫০ উইকেটশিকারীদের ক্লাবে। বিশ্বকাপ কেরিয়ারে শামির উইকেট-সংখ্যা বেড়ে হলো ৫৪।

শামি আজ প্রথম বলেই আউট করে দেন ডেভন কনওয়ে। এরপর নিজের দ্বিতীয় ওভারটি করতে গিয়ে চতুর্থ বলে তুলে নেন অপর ওপেনার রাচিন রবীন্দ্রর উইকেট। এরপর জসপ্রীত বুমরাহর বলে মিড অনে কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ ফস্কান শামি। যদিও তার প্রায়শ্চিত্ত করেন একই ওভারে উইলিয়ামসন ও টম লাথামের উইকেট তুলে নিয়ে। নিউজিল্যান্ড ইনিংসের শেষ দুটি উইকেটও তুলে নেন তিনি। ড্যারিল মিচেল ছিলেন শামির পঞ্চম শিকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+