IND vs NZ: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য অপেক্ষা বৃদ্ধি পেল হর্ষিতের, গম্ভীরের ডেপুটি দিলেন বড় আপডেট
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হচ্ছে না হর্ষিত রানার। কেকেআর তারকার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নিয়ে বিগত কয়েকদিন ধরেই নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। কিন্তু বুধবার রানাকে নিয়ে চলা যাবতীয় জল্পনায় ইতি টেনে দিলেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার।
আগামী ১লা নভেম্বর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।বেঙ্গালুরুর পর পুণে, কিউয়িদের কাছে হেরে টেস্ট সিরিজ ইতিমধ্যেই হেরেছে ভারত। ফলে শেষ ম্যাচে তরুণ হর্ষিতকে অস্ট্রেলিয়া সিরিজের আগে পরীক্ষা করে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই পথে হাঁটছে না ভারতীয় টিম ম্যানে জমেন্ট। স্কোয়াডকে তৃতীয় ম্যাচের জন্য বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক।

বুধবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে অভিষেক নায়ার বলেছেন "স্কোয়াডে কোনও সংযোজন নেই। নতুন কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।. আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনা লের অঙ্ক নিয়ে কোনও ভাবনা চিন্তা করছি না। আমরা এই ম্যাচে ফোকাস করতে চাই,"
সদ্য অস্ট্রেলিয়া সফরের পাঁচ ম্যাচের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। আইপিএলের মঞ্চেই নজর কাড়েন দিল্লির ক্রিকেটার হর্ষিত।
এখনও পর্যন্ত ভারতীয় স্কোয়াডে থাকলেও আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়নি হর্ষিতের। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়াটা যে তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই বিষয় সেটা উ্ল্লেখ করেন কেকেআরের পেসার। রিটেনশন তালিকা জমা দেওয়ার আগে হর্ষিতের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়ায় অন্তত খুশি হবে কেকেআর ম্যানেজমেন্ট। ফলে তাঁকে অ্যানক্যাপড ক্রিকেটার হিসেবে ধরে রাখতে পারবে নাইটরা।
বুধবার থেকে শেষ ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেল ভারতীয় দলের। প্রথম দুই টেস্ট ম্যাচ হারায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কড়া মনোভাব দেখিয়েছে। দলের অনুশীলনে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে সব ক্রিকেটারদের জন্যই। ফলে বুধবারের অনুশীলনে দলের সবাই উপস্থিত ছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications