IND vs NZ: কোহলি-সরফরাজ লড়াইয়ে ফেরালেন ভারতকে, চতুর্থ দিনে টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা

বেঙ্গালুরুতে ম্যাচ বাঁচানোর বিরাট লড়াই ভারতের সাম‌নে। তৃতীয় দিনেটর শেষে এটাই ভারত-নিউজিল্যান্ড টেস্টের মূল ‌নির্যাস। প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংস এখন ভারতীয় ব্যাটারদের কাছে অগ্নিপরীক্ষা। তৃতীয় দিনের শেষে বেঙ্গালুরুর মেঘলা আকাশের মতোই ভারতীয় শিবিরে আশা-আশঙ্কার দোলাচল।

ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য পুরো ভেস্তে যায়। দ্বিতীয় দিনে-র তিনটি সেশনেই দাপট দেখায় নিউজিল্যান্ড। এমনকি তৃতীয় দিনের প্রথম সেশনেও ভারত ছিল ব্যাকফুটে। ৪০২ স্কোর তুলে প্রথম ইনিংসে ৩৫৬ রানের লিড নেয় কিউয়িরা। কার্যত কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারতীয় শিবিরে একটু হলেও আশা সঞ্চার করলেন বিরাট কোহলি ও সরফরাজ খান জুটি। কিন্তু দিনের শেষ বলে আউট হলেন কোহলি। যা আবার ভারতকে চাপে ফেলে দিল।

India vs New Zealand

ভারতের মাটিতে সর্বোচ্চ রানের লিড নে ওয়ার নজির তৈরি করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেননি রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের জুটি। ওপেনিং জুটিতে উঠল ৭২ রান। ৩৫ রান করে আউট হলেন যশস্বী। তাঁর থেকে এই ইনিংসে বড় রানের প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে পারলেন না ভারতীয় ওপেনার।

তবে মানরক্ষা করলেন রোহিত। বেশ কয়েকটি ম্যাচের পর এই ইনিংসে রান পেলেন রোহিত শর্মা, ৬৩ বলে ৫২ রানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং একটি ছ্ক্কা। কিন্ত অর্ধশতরান করার পর অবশ্য বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারলেন না রোহিত।

এরপর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি এবং সরফরাজ খান। দুই ব্যাটারই অর্ধশতরান পূরণ করেন। প্রথম সরফরাজ খান এবং পরে বিরাট কোহলি হাফসেঞ্চুরি করলেন। শতরানের পার্টশিপ গড়ে ভারতীয় দলকে আপাতত লড়াইয়ে ফেরালেন এই জুটি।

নির্ধারিত সময়ে বিকেল ৪.৪৫ মিনিটে খেলা হওয়ার কথা থাকলেও ওভার শেষ না হওয়ায় ফ্ল্যাডলাইট জ্বালিয়েই খেলা হতে থাকে। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ২৩১ । কোহলি ১০১ বলে ৭০ রান করে আউট হলেন। দিনেৱ শেষ বলটা খেলে নিতে পারলে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়তে পারতেন কোহলি, কিন্তু সেটা হল না। উইল ও'রোর্ক-র বলে আউট হলেন বিরাট। ডিআরএস নিয়েও বাঁচতে পারলেন না। দিনের শেষে সরফরাজ ৭০ রানে অপরাজিত আছেন। ভারত পিছিয়ে ১২৫ রানে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেন রাচিন রবীন্দ্র। তিনি ১৫৭ বলে ১৩৪ রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার এবং চারটি ছক্কা। টিম সাউদি ৭৩ বলে ৬৫ ‌রানের দুরন্ত ইনিংস খেললেন। পাঁচটি চার এবং চারটি ছক্কা মারেন। শেষ পর্যন্ত ৪০২ রানে প্রথম ইনিংসের সমাপ্তি হয় নিউজিল্যান্ডের।

এই প্রথমবার ভারতের মাটিতে ৩০০ রানের লিড পেল নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিলেন। দুটি উইকেট পান সিরাজ, একটি করে উইকেট পেলেন বুমরাহ ও অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+