Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: যশস্বীর বিদেশিনী বান্ধবী, ভারতীয় ক্রিকেটারের প্রেমের কাহিনীতে উত্তাল নেট দুনিয়া

হায়দরাবাদে চলছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তৃতীয় দিন শেষে কিছুটা হলেও সুবিধা জনক জায়গায় আছে ভারত। এই ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার তিন খেলোয়াড় দুর্দান্ত ইনিংস খেলেছেন। সেই নামগুলির মধ্যে একটি ছিল টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের। তরুণ এই ওপেনার এই ম্যাচের প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেলেছেন।

হায়দরাবাদ টেস্টে শুধু মাঠে নয় মাঠের বাইরেও সমানভাবে চর্চায় রয়েছেন টিম ইন্ডিয়ার এই ওপেনার। এই ম্যাচে যশস্বীর ব্যাটিং নিয়ে আলোচনা কম হলেও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কিত প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় একটি বিদেশিনীর ছবি ভাইরাল.

Yasaswi Jaiswal

হয়েছে, যার নাম জয়সওয়ালের সঙ্গে যুক্ত হচ্ছে। জল্পনা তুঙ্গে এই বিদেশী মহিলার প্রেমেই পড়েছেন যশস্বী।
ইনস্টাগ্রামে এক বিদেশিনী ম্যাডি হ্যামিল্টনকে ফলো করছেন যশস্বী। সেটা থেকেই দুইয়ে দুইয়ে চার হতে বেশি সময় লাগেনি। তার উপর হায়দরাবাদের গ্যালারিতেও উপস্থিত রয়েছেন এই বিদেশী মহিলা। মাঠের বড় পর্দায় ম্যাডির মুখ দেখালেই সেখানে চোখ চলে যাচ্ছে যশস্বীর। ইনিই কি যশস্বীর বিশেষ বান্ধবী! নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে যে মহিলার ছবি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট চলাকালীন বার বার দেখা গিয়েছে তিনিই যশস্বীর বান্ধবী। মেয়েটির পরনে সাদা রঙের ভারতীয় টি-শার্ট। এর সাথে প্রায় এক বছর আগের যশস্বী জয়সওয়ালের ইনস্টাগ্রাম পোস্টও ভাইরাল। যেখানে জয়সওয়ালকে দুই মহিলার সঙ্গে দেখা যায়। তাদের মধ্যে একজন একই মেয়ে যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে মেয়েটির পরনে গাঢ় চশমা। সেই পুরনো পোস্টে পরিবারকে ট্যাগ করেছেন জয়সওয়াল। এই সবের পাশাপাশি, ম্যাডি হ্যামিল্টন নামে একটি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভাইরাল হচ্ছে, যেটিকে ভক্তরা একই মেয়ের অ্যাকাউন্ট বলছেন।

আইপিএলের গত সংস্করণের পরই যশস্বীর উত্থান তাঁর ঝোড়ো হাফসেঞ্চুরির মতোই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বে ভারতের প্রথম সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজে। সেই সফরে টি-টোয়েন্টি ক্রিকেট এবং টেস্ট অভিষেক হয় যশস্বীর। বাঁ হাতি ওপেনারে মুগ্ধ হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় ক্রিকেটারদের বিদেশী মহিলাদের সঙ্গে প্রেম বা বিবাহ নতুন কোনও বিষয় নয়। এরআগেও একাধিক ভারতীয় ক্রিকেটারকে বিদেশী মহিলার সঙ্গে প্রেমে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এবার কী সেই তালিকায় যুক্ত হলেন যশস্বীও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+