IND vs ENG: টম হার্টলির স্বপ্নের অভিষেক, দ্বিতীয় ইনিংসে সাত উইকেট, ভারতকে বিধ্বস্ত করে নাম তুললেন এলিট লিস্টে
IND vs ENG: হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনের শেষ অবধিও ভারতই ফেভারিট ছিল জেতার ব্যাপারে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ফ্লপ করতেই রোহিত শর্মার দল পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ল।
গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এদিনই জয় ছিনিয়ে নিয়েছে ৮ রানে। আর বিকেলে ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভারতকে দুরমুশ করে দিল ২৮ রানে টেস্ট জিতে।

শামার জোসেফ অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের স্পিনার টম হার্টলি অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে নিলেন সেই ৭ উইকেট, ৬২ রান খরচ করে। উইল জ্যাকস, রেহান আহমেদের পর ইংল্যান্ডের তৃতীয় স্পিনার হিসেবে তিনি অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
শামার জোসেফ অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের স্পিনার টম হার্টলি অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে নিলেন সেই ৭ উইকেট, ৬২ রান খরচ করে। উইল জ্যাকস, রেহান আহমেদের পর ইংল্যান্ডের তৃতীয় স্পিনার হিসেবে তিনি অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ভারতকে প্রথম টেস্টে হারিয়েছিল ইংল্যান্ড। যদিও সেবার শেষ অবধি সিরিজ জিততে সক্ষম হয়েছিল ভারত। গত বছর ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজয়ের সম্মুখীন হয়েছিল। তারপর আর দেশের মাটিতে কোনও টেস্টে হারতে হয়নি। কিন্তু হায়দরাবাদে অপ্রত্যাশিত হার নাড়া দিয়ে গেল ভারতীয় শিবিরে।
শোয়েব বশির যদি ভিসা সমস্যার মধ্যে না পড়ে ইংল্যান্ড দলের সঙ্গে প্রথমেই আসতেন তাহলে হয়তো টম হার্টলির টেস্ট অভিষেক হায়দরাবাদে হতো না। কিন্তু ইংল্যান্ডের বাজবল থামানোর জন্য ঘূর্ণি পিচ বানানোর কৌশল ভারতের যে ব্যুমেরাং হবে তা আগে বোঝা যায়নি। স্পিন খেলতে দক্ষ ভারতীয় ব্যাটিং লাইন আপ উত্তরই খুঁজে পেল না হার্টলির স্পিনের।
চোটের কারণে পুরোদমে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি জ্যাক লিচ। রেহান আহমেদও সুবিধা করতে পারছিলেন না। ফলে হার্টলি ও রুটকে দিয়েই বেশিরভাগ সময় আক্রমণ চালিয়ে গেলেন অধিনায়ক বেন স্টোকস। হার্টলি ২৬.২ ওভারে ৫টি মেডেন-সহ ৬২ রান দিয়ে পেলেন ৭ উইকেট।
প্রথম ইনিংসে হার্টলি নিয়েছিলেন ২ উইকেট। ফলে হায়দরাবাদ টেস্টে তাঁর ঝুলিতে ৯ উইকেট। ভারতে কোনও টেস্টে বিদেশিদের বোলিং পারফরম্য়ান্সের নিরিখে হার্টলির এদিনের পারফরম্যান্স রইল চতুর্থ স্থানে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার টড মার্ফি নাগপুর টেস্টে ১২৪ রান দিয়ে ৭ উইকেট নেন। তাঁকে পিছনে ফেললেন হার্টলি।
ভারতে টেস্ট সিরিজে বিদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগার লান্স ক্লুজনারের। ১৯৯৬ সালে কলকাতা টেস্টে তিনি ৬৪ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার জেসন ক্রেজা ২১৫ রান দিয়ে ৮ উইকেট নেন। ১৯৭৬ সালে ইংল্যান্ডের জন লেভার ৪৬ রান খরচ করে সাত উইকেট পেয়েছিলেন। হার্টলি জায়গা করে নিলেন তাঁর পরেই।












Click it and Unblock the Notifications