IND vs ENG: তিলক বর্মা ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকে, গড়লেন বিশ্বরেকর্ড, ফাঁস বিধ্বংসী ফর্মের রহস্যও
IND vs ENG: তিলক বর্মা টি২০ আন্তর্জাতিকে টানা চারটি ইনিংসে অপরাজিত। যার মধ্যে দুটি শতরান, একটি অর্ধশতরান। সকলেই অবাক তিলকের এই বিধ্বংসী T20I ফর্ম দেখে।
যদিও তিলকের দাবি, টি২০ আন্তর্জাতিকে সাফল্য পাচ্ছেন বিশেষ ধরনের অনুশীলনের সুফল হিসেবেই। গতকাল চেন্নাইয়ে বিরাট কোহলির রেকর্ডও ভেঙে দিলেন ম্য়াচের সেরা তিলক।

টি২০ আন্তর্জাতিকে একটানা অপরাজিত থেকে সর্বাধিক রানের বিশ্বরেকর্ডের দখলও নিলেন তিলক। গতকাল তিনি অপরাজিত ছিলেন ৭২ রানে। গত নভেম্বরে শেষবার টি২০ আন্তর্জাতিকে আউট হয়েছিলেন। এরপর চার ইনিংসে অপরাজিত থেকে ৩১৮ রান করেছেন।
ভারতীয়দের মধ্যে পরপর চারটি টি২০ আন্তর্জাতিক ইনিংসে সবচেয়ে বেশি রান করার কীর্তি এতদিন ছিল বিরাট কোহলির। তিনি ২৫৮ রান করেছিলেন। ২০১৪-১৫ মরশুমে বিরাট করেছিলেন অপরাজিত ৭২, ৭৭, ৬৬ ও ৪৩। এ ছা়ড়া সঞ্জু স্যামসন ২৫৭, রোহিত শর্মা ২৫৩ ও শিখর ধাওয়ানের ২৫২ রান রয়েছে টি২০ আন্তর্জাতিকে টানা চারটি ইনিংসে।
গতকাল অপরাজিত ৭২ রান করার ফলে তিলকই বিশ্বের প্রথম ব্যাটার যিনি অপরাজিত থেকে টি২০ আন্তর্জাতিকে পরপর চার ইনিংসে মোট তিন শতাধিক রান করলেন। টি২০ আন্তর্জাতিকে দুই ইনিংসে আউট হওয়ার মধ্যবর্তী ইনিংসগুলিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের (২৭১ রান)। শ্রেয়স আইয়ার ২৪০, অ্যারন ফিঞ্চ ২৪০ ও ডেভিড ওয়ার্নার ২৩৯ রান করেছেন টি২০ আন্তর্জাতিকে নিজেদের উইকেট না হারিয়ে।
তিলক গতকাল সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন জোফ্রা আর্চারের বিরুদ্ধে। জোফ্রার বলে তিনি চারটি ছয় হাঁকিয়েছেন। ব্রাইডন কার্সের বলে ডিপ ফাইন লেগ দিয়ে দৃষ্টিনন্দন ছয় মেরেছেন। তিলকের আগ্রাসী অথচ দায়িত্বশীল ব্য়াটিং দেখে সকলের শেখা উচিত বলে মন্তব্য করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
জোরে বোলারদের অবলীলায় সামলাচ্ছেন। টি২০ আন্তর্জাতিকে সাফল্যের রহস্যও ফাঁস করলেন তিলক। জিওসিনেমায় সাক্ষাৎকারে তিনি বলেন, স্ট্রাইক রেটের বিষয়টি মাথায় ছিল। গত বছর আইপিএলের আগে উপলব্ধি করি জোরে বোলাররা শর্ট পিচ বল করে আমাকে সমস্যায় ফেলতে চাইছেন। তখন ঠিক করি শর্ট বলে যদি বড় শট হাঁকাই, তাহলে বোলাররা পাল্টা চাপে পড়বেন। তার জন্য কঠোর অনুশীলন চালিয়েছি। যার সুফল আজ দেখা যাচ্ছে। আশা করি এটা চালিয়ে যেতে পারব।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications