IND vs ENG: তিলক নভেম্বরের পর আউটই হননি T20I-এ! বিধ্বংসী ব্যাটিং গড়, প্রশংসায় পঞ্চমুখ সূর্য

IND vs ENG: তিলক বর্মা শেষবার টি২০ আন্তর্জাতিকে আউট হয়েছিলেন নভেম্বরে। তারপর টানা চারটি ম্যাচে তাঁকে কেউ আউটই করতে পারলেন না।

দলের বিপর্যয় সামলে চেন্নাইয়ে ভারতকে ৪ বল বাকি থাকতে ২ উইকেটে জয় এনে দিলেন তিলক। ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থেকে জিতে নিলেন ম্য়াচের সেরার পুরস্কার।

IND vs ENG T20I-

গত নভেম্বরে তিলক গকেবেরহায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০ রান করে আউট করেছিলেন। তারপর থেকে তাঁর রান যথাক্রমে অপরাজিত ১০৭, অপরাজিত ১২০, অপরাজিত ১৯ ও অপরাজিত ৭২। শতরান দুটি দক্ষিণ আফ্রিকায়।

ইডেনের পর এদিন চেন্নাইয়েও তিলক মাঠ ছাড়লেন দলকে জিতিয়েই। ফলে শেষবার টি২০ আন্তর্জাতিকে আউট হওয়ার পর থেকে ধরলে চারটি ইনিংসে তিলক ১৭৪ বলে মোট ৩১৮ রান করেছেন। আউট হননি। গড় ১৮২.৭৫। মেরেছেন ২৪টি চার ও ২২টি ছয়।

তিলক বলেন, হেড কোচ গৌতম গম্ভীর গতকালই বলেছিলেন পরিস্থিতি অনুযায়ী খেলার জন্য। যদি দলের ওভারে ১০ করে দরকার হয় সেইমতোই খেলতে হবে। শেষ অবধি থাকার চেষ্টা করতে হবে। ডানহাতি-বাঁহাতি বিকল্প যে ভালো, সেটা নিয়েও দলে আলোচনা হয়েছে। কেন না, তাতে বোলারদের অসুবিধা হয়।

ইংল্যান্ডের পেসাররা যখন এদিন উইকেট পাচ্ছিলেন তখনও ঘাবড়াননি তিলক। আত্নবিশ্বাস ছিল দক্ষিণ আফ্রিকায় পেসারদের সামলানোয়। তিলকের মতে প্রোটিয়া পেসাররা আরও বেশি গতিতে বল করেন। আর্চার, উডদের সামলাতে যে অনুশীলন করেছেন, এদিন তারই সুফল মিলল বলে দাবি তিলকের।

রবি বিষ্ণোইকে উইকেট আগলে রেখে গ্যাপ খুঁজে শট খেলার পরামর্শ দিয়েছিলেন। লিয়াম লিভিংস্টোনের বলে বিষ্ণোই চার মারতেই পরিস্থিতি সহজ হয়ে যায়। তিলকের প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচে দলের পারফরম্য়ান্সে তিনি সন্তুষ্ট।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তিলক বর্মার প্রশংসায় পঞ্চমুখ। জয়ের পর তিলককে কুর্নিশ জানালেন মাঠেই। সূর্য বলেন, জয়ে স্বস্তি মিলল। আমরা ভেবেছিলাম ১৬০-এ আটকাতে পেরে ভালো জায়গায় আছি। কিন্তু ইংল্যান্ডের বোলাররা ভালো বল করায় ম্যাচ শেষ ওভার অবধি গেল। কয়েকটি সিরিজ ধরেই আমরা অতিরিক্ত ব্যাটার খেলাচ্ছি। যাঁরা ২-৩ ওভার পাচ্ছেন।

সূর্যর কথায়, আগের ম্যাচের মতোই খেলার পরিকল্পনা ছিল। যেভাবে আমরা আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলছি তা দেখে ভালোই লাগছে। ছোট অথ গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে সকলেই অবদান রাখছেন। তিলক যেভাবে ব্যাট করলেন তা দেখে ভালো লাগছে। সকলেরই এই ইনিংস দেখে শেখা উচিত। দায়িত্ব নিয়ে খেলেছেন তিলক।

সূর্য জানান, রবি বিষ্ণোইও নেটে বেশি সময় কাটাচ্ছেন। ব্যাট হাতে দলের হয়ে অবদান রাখতে। প্লেয়াররা সকলেই দায়িত্ব নিয়ে খেলায় ড্রেসিংরুম থাকছে চাপমুক্ত, ফুরফুরে মেজাজে। সব দিন সমান যাবে না। কিন্তু সকলেই জানেন কার কী করণীয়। সাফল্যের পিছনে এই মনোভাবই যে মূল কথা, তা বুঝিয়ে দিলেন সূর্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+