IND vs ENG: শুভমান গিল হাঁকালেন সপ্তম ODI শতরান, আমেদাবাদে ও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম

IND vs ENG: শুভমান গিল গুজরাত টাইটান্সের অধিনায়ক। ফলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম আইপিএলে গিলের হোম গ্রাউন্ড। এদিন সেখানেই মাতিয়ে দিলেন শুভমান।

এই প্রথম আমেদাবাদে একদিনের আন্তর্জাতিকে শতরান হাঁকালেন। ভারতীয় ওডিআই দলের সহ অধিনায়ক আজ পেলেন ওডিআই কেরিয়ারের সপ্তম শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম।

IND vs ENG ODI

শুভমান একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরানটি পেয়েছিলেন হারারেতে ২০২২ সালে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯৭ বলে করেছিলেন ১৩০। এরপর ২০২৩ সালে গিল পাঁচটি ওডিআই শতরান হাঁকান। তার মধ্যে জানুয়ারি মাসেই তিনচি, একটি শ্রীলঙ্কা ও ২টি নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ বলে ১১৬, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে কেরিয়ারের সর্বাধিক ১৪৯ বলে ২০৮ এবং ইন্দোরে ৭৮ বলে ১১২। এরপর ওই বছরের সেপ্টেম্বরে কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে ১৩৩ বলে ১২১ রান করেন গিল।

শুভমান শেষবার ওডিআই শতরান করেছিলেন ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর। ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি করেছিলেন ৯৭ বলে ১০৪। এ ছাড়া দুবার নব্বই পেরিয়েও শতরান করতে পারেননি। ২০২২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ৯৮ বলে ৯৮ রানে। ২০২৩ সালের বিশ্বকাপে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৯২ বলে ৯২।

শুভমান ২০২৩ সালে শেষবার শতরান হাঁকানোর পর এবং আজকের আগে অবধি একদিনের আন্তর্জাতিকে ৬ বার হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু শতরানে পৌঁছতে পারেননি। চলতি সিরিজেও তিনি দারুণ ছন্দে রয়েছেন। যা সিরিজ সেরার পুরস্কারও জেতাতে পারে গিলকে।

সবচেয়ে বড় কথা গিলের ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বস্তি দেবে ভারতকে। নাগপুরে প্রথম একদিনের আন্তর্জাতিকে গিল ৯৬ বলে ৮৭ রান করেছিলেন। কটকে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে করেন ৫২ বলে ৬০। তারপর এদিনের শতরান।

৩১.২ ওভারে মার্ক উডের বলে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে শতরানে পৌঁছন গিল। এদিনের শতরান এলো ৯৫ বলে। ১৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড। ওপেনিং জুটি ভাঙে ১.১ ওভারে ৬ রানে। এরপর বিরাট কোহলিকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন গিল।

বিরাট কোহলি ৫৫ বলে ৫২ রানে আউট হন আদিল রশিদের বলে। তারপর ভারতকে টেনে নিয়ে যাচ্ছেন শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। ৩২ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২১৩। গিল ৯৭ বলে ১০৪ ও শ্রেয়স আইয়ার ৩৮ বলে ৪৮ রানে অপরাজিত রয়েছেন। রোহিত শর্মা আউট হন ২ বলে ১ রান করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+