IND vs ENG: শতরান করে আহমেদাবাদের মাঠে নয়া নজির, একগুচ্ছ নতুন রেকর্ডও সৃষ্টি করলেন গিল

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দুরন্ত ছন্দে শুভমান গিল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার সঙ্গেই ওপেন করতে নামবেন গিল, তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত ছন্দেই শুভমান। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শতরান করার সৌজন্যে একাধিক রেকর্ড সৃষ্টি করলেন ভারতীয় ব্যাটার

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ১০২ বলে ১১২ রান করলেন শুভমান। সেইসঙ্গে একাধিক রেকর্ড করেছেন গিল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের ৫০ তম একদিনের ম্যাচে শতরান করলেন গিল। এই নিয়ে একদিনের কেরিয়ারের সাত নম্বর সেঞ্চুরি করে ফেললন গিল। পাশাপাশি পঞ্চম ব্যাটার হিসেবে একই ভেন্যুতে তিন ফর্ম্যাটে শতরান করে নজির গড়লেন গিল।

এর আগে টি২০ ও টেস্টে তিনি আমেদাবাদে সেঞ্চুরি করেছিলেন গিল। বুধবার একদিনের ক্রিকেটে শতরান করে এলিট লিস্টে জায়গা করে নিলেন পাঞ্জাব তনয়। এর আগে একই মাঠে তিন ফর্ম্যাটেই শতরান করেছিলেন ডেভিড ওয়ার্নার (‌এডিলেড ওভাল)‌, ফাফ ডু'‌প্লেসিস (‌জোহানেসবার্গ)‌, বাবর আজম (‌করাচি)‌, কুইন্টন ডি কক (‌সেঞ্চুরিয়ান)‌, শুভমান গিল (‌আমেদাবাদ)‌। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে গিল এই রেকর্ড সৃষ্টি করলেন।

ভারতীয় ব্যাটার শুভমান গিল আরও একটি রেকর্ড সৃষ্টি করেছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসিম আমলার করা একটি বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে গিল এই কৃতিত্ব অর্জন করেছেন।

ওডিআই ক্রিকেটে দ্রুততম ২৫০০ রান করার নজির সৃষ্টি করলেন। ৫০টি একদিনের ইনিংসে ২৫০০ রান করলেন। এর আগে ৫০ ইনিংসেই এই নজির স্পর্শ করেছিলেন প্রোটিয়া প্রাক্তনী। পাকিস্তানের প্রাক্তন ব্যাটার ইনজামাম উল হক ৫২ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

বুধবার মোতেয়ায় বিরাটের সঙ্গে দ্বিতীয় উইকেটে গিল ১১৬ রানের পার্টনারশিপ তৈরি করনে । এরপর শ্রেয়স আইয়ারকে সঙ্গী করেই শতরান পূর্ণ করেন। ১০২ বলে ১১২ রান করে গিল রশিদের বলে আউট হন। ১৪ চার ও ৩ ছক্কায় ছিল গিলেরইনিংস। ১০৯.৮০-র স্ট্রাইক রেটে ব্যাট করেছেন গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+