Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: স্বপ্নপূরণের পরেও সাধনায় খামতি নেই, টিম ইন্ডিয়ায় যোগদানের আগে ভোরবেলায় অনুশীলন সরফরাজের

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স অথচ জাতীয় দলের দরজা তাঁর কাছে ছিল বন্ধ। একটা সময় ধৈর্য্য হারিয়ে বিদ্রোহীও হয়ে উঠেছিলেন। কিন্তু সাধনা থেকে সরে আসেননি। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে ডাক পেয়েছেন সরফরাজ। স্বপ্নপূরণ হওয়ার পরেও সাধনায় কোনও খামতি নেই সরফরাজের।

সোমবার বিকেলে বোর্ডের পক্ষ থেকে বার্তায় জানিয়ে দেওয়া হল হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। একইসঙ্গে পেশীতে ব্যাথা অনুভব করছেন কেএল রাহুল। ফলে এই দুইজনই ২ ফেব্রুয়ারি ‌থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। দ্বিতীয় টেস্টে দলে এসেছেন সৌরভ কুমার, সরফরাজ খান এবং ওয়াশিংটন সুন্দর।

IND vs ENG

জাতীয় দলে সুযোগ পাওয়ার পরের দিনই অনুশীলনে মগ্ন থাকলেন সরফরাজ। শীতের সকালে আলো ফোটার আগেই চলে গেলেন মাঠে। মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিট থেকে অনুশীলন শুরু করে দেন সদ্য ভারতীয় দলে সুযোগ পাওয়া সরফরাজ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে ক্রিকেট নেটের ছবি। ঘড়িতে তখন বাজে সকাল ৬.৩৭।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করার পরও সরফরাজ খানকে জাতীয় দলে ব্রাত্য রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল নির্বাচকদের।দলে থাকা শুভমন গিল, শ্রেয়স আয়ারেরা রান পাচ্ছেন না। অগত্যা বিপাকে পড়ে সরফরাজকে ভারতীয় দলে ডাকতেই হয়েছে। ২০২২-২৩ মরশুমে সরফরাজ ৬টি ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন। গত মরশুমে তাঁর ব্যাট থেকে এসেছে ১২২.৭৫ গড়ে ৯৮২ রান।

শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। চোটের কারণে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। তাঁদের পরিবর্ত হিসেবে ডাকা হয়েছে তিন ক্রিকেটারকে। প্রথম বার ভারতীয় দলে সুযোগ পেয়ে খুশি এক সময় কিছুটা বিদ্রোহী হয়ে ওঠা সরফরাজ। দলে সুযোগ পাওয়ার খবর পেয়ে মুম্বইয়ের ব্যাটার সমাজমাধ্যমে বাবার সঙ্গে খুশির মুহূর্তের একটি ছবি দিয়েছে। সঙ্গে 'চক্ দে ইন্ডিয়া' সিনেমার একটি জনপ্রিয় গান জুড়ে দিয়েছেন।

নিজের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে সরফরাজ জানিয়েছেন, "আমার ভাই মুশির খান এই মুহূর্তে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অন্যতম সদস্য। ও আমার থেকেও ভালো ব্যাট করে। ওর টেকনিক আমার থেকেও ভালো। ওর অনুশীলন করার পদ্ধতি দেখে কঠিন সময় লড়াই করার রসদ পেয়েছিলাম। আমি ব্যাট হাতে রান না পেলে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+