IND vs ENG: ম্যাচ শেষেই মাঠের মধ্যেই আলোচনায় রোহিত-গম্ভীর, বড় সিদ্ধান্তের অপেক্ষা! জল্পনা তুঙ্গে

ব্যাট হাতে রোহিত শর্মার খারাপ সময় যেন কিছুতেই কাটছে চাইছে না। টেস্ট, রঞ্জি ট্রফি এমনকি ওডিআই ফর্ম্যাটে ফিরেও রান পেলেন না রোহিত। ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছ। অবসর নিয়ে নানা খবর প্রকাশ্যে আসছে। কিন্তু সেই সব কিছুকে মানতে নারাজ রোহিত। তবে ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থতায় তাঁর উপর যে চাপ বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে সন্দেহ নেই।

বৃহস্পতিবার নাগপুরে প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। তবে ম্যাচ শেষে কিছুটা সময় পরে দেখা গেল অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে মাঠের মধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। সাধারণত কোচ-অধিনায়কের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সাজঘরের ভিতরেই হয়, কিন্ত এবার যে উলট পুরাণ। ভারতীয় দলের কোচ ও অধিনায়কের মধ্যে দীর্ঘ আলোচনা করলেন মাঠের মধ্যেই!

কী কথা হয়েছে তাদের মধ্যে তা বোঝা যায়নি। যেখানে বেশিরভাগ সময় কথা বলছিলেন অধিনায়কই, আর মনোযোগ দিয়ে শুনছিলেন গৌতম গম্ভীর।এই আলোচনাতে কাউকেই সেভাবে উত্তেজিত বা রাগান্বিত হতে দেখা যায়নি, তবে এটা যে সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, তা স্পষ্ট। নিজের ফর্ম নিয়েই কি কোচের কাছে সাফাই দিচ্ছেলেন রোহিত! নাকি অন্য কিছু আলোচনা করছিলেন তা স্পষ্ট নয়।

আগামী ম্যাচে বিরাট কোহলি যে দলে ফিরবেন তা স্পষ্ট, শুক্রবার একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেনেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফলে আগামী ম্যাচের পরিকল্পনা, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন, সেটা বোঝা না গেলেও আলোচনাটি ছিল গুরুত্বপূর্ণ সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

সেই সময়ে টিভি শো তে ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। অভিনব মুকুন্দ বলেন, ভারতীয় দলের কোচ-অধিনায়কের এই আলোচনা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে। অন্যদিকে পার্থিব প্যাটেল বলেন, । যখন কোচ ও অধিনায়ক একসঙ্গে বসেন, তখন এমন আলোচনাই হয়। ভারতের জন্য আজকের ম্যাচে অনেক ইতিবাচক দিক ছিল। প্রথম ম্যাচে রানা দুরন্ত পারফরম্যান্স করেছেন , দ্বিতীয় স্পেলে শামি ভালো বোলিং করেছেন। সব মিলিয়ে দারুণ একটি জয়।


রোহিত শর্মা ব্যাট হাতে নামলেই রান পাচ্ছেন না। তাঁর ব্যাট আর আগের মতো আর সেই ছন্দে নেই। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত ব্যর্থ হয়েছেন। চরম সমালোচনা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচেও হিটম্যান ব্যর্থই হলেন। করলেন মাত্র ২ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+