IND vs ENG: সিরিজ জিতে সন্তুষ্ট রোহিত, আউট নিয়ে উদ্বিগ্নও নন! ইংল্যান্ডের ব্যাটিং দেখে ঘুমিয়ে পড়লেন আর্চার

IND vs ENG: নাগপুর, কটকের পর আমেদাবাদেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৪২ রানে ম্যাচ জিতে ভারত ৩-০ ব্যবধানেই সিরিজ জিতল।

ইংল্যান্ডের ব্যাটিং দেখে ঘুমিয়ে পড়লেন জোফ্রা আর্চার। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

IND vs ENG

সিরিজ জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিলাম। আমাদের দিকে যে চ্যালেঞ্জগুলি ছোড়া হয়েছিল ভালোভাবেই তা সামলেছি। ফলে সিরিজ জিততে পেরে খুবই ভালো লাগছে।

মার্ক উডের প্রথম বলেই রোহিত এদিন আউট হন। কটকে শতরানের পর আজ রোহিতের নামের পাশে ২ বলে ১। তবে তা নিয়ে চিন্তিত নন রোহিত। তিনি বলেন, বোলাররা তো বল করেন আউট করার জন্যেই। যখন ব্যাটের কানায় বল লাগে না তখন ব্যাটাররা ভাগ্যবান থাকেন। আমার ক্ষেত্রে আজ ব্যাটে বল লেগেছে। তবে এমনটা হতেই পারে।

চলতি সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে রোহিত বলেন, আমি সিরিজে ভুল কিছু দেখিনি। কিছু বিষয় আমাদের নজরে আছে। তবে তা এখানে দাঁড়িয়ে আলোচনা করার মতো নয়। প্লেয়ারদের তা বুঝিয়ে বলাও হয়, তাঁরা সেটা সাদরে গ্রহণ করেন। দলে বার্তা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা রাখা হয়, আমাদের দায়িত্ব ধারাবাহিকতা সুনিশ্চিত করা।

রোহিতের কথায়, দক্ষতা প্রসঙ্গে কাউকে কিছুই বলার নেই। চ্যাম্পিয়ন টিম সব সময় নিজেদের ক্রমাগত উন্নতি বজায় রেখে এগিয়ে যেতে চায়। আজ আমাদের স্কোর নিয়ে সন্তুষ্ট ছিলাম। সকলেই স্বাধীনভাবে খেলছেন। বিশ্বকাপেও সেটা হয়েছিল। সেটাই আমরা ধরে রাখতে চাই। কখনও কখনও সব পরিকল্পনামাফিক বা প্রত্যাশামতো হবে না। তবুও তা ঠিক আছে।

সিরিজের সেরা শুভমান গিল জানান, এদিনের শতরান তাঁর কেরিয়ারের অন্যতম সেরা। গিলের কথায়, উইকেট প্রথম দিকে সহজ ছিল না। পেসাররা সাহায্য পাচ্ছিলেন। সবমিলিয়ে নিজের পারফরম্যান্সে তৃপ্তি বোধ করছেন গিল। পাওয়ারপ্লে-তে উইকেট না হারানোই লক্ষ্য ছিল। স্ট্রাইক রোটেট করায় মনোনিবেশ করেন। দূরের কিছু না ভেবে বল বুঝে খেলে গিয়েছেন।

এদিকে, ৩৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছে ২১৪ রানে। এরই মধ্যে ২৪.৫ ওভারে ইংল্যান্ডের স্কোর যখন ৫ উইকেটে ১৫৪, তখন দেখা যায় ইংল্যান্ডের ডাগআউটে ঘুমোচ্ছেন জোফ্রা আর্চার। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইংল্যান্ড ওডিআই সিরিজ চলাকালীন নেট সেশনে জোর না দেওয়ায় সমালোচনা করেছেন রবি শাস্ত্রী, কেভিন পিটারসেনরা। ইংল্যান্ড ভারতের স্পিনারদের কাছেই হেরে গেল বলে মন্তব্য কেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+