IND vs ENG: পোপের প্রশংসায় রোহিত, হায়দরাবাদের হারে কোন দিকে আঙুল তুললেন ভারত অধিনায়ক?
IND vs ENG: হায়দরাবাদ টেস্ট চতুর্থ দিনেই শেষ হয়ে গেল। তৃতীয় দিন অবধি এগিয়ে থাকা ভারত মাঠ ছাড়ল ২৮ রানে পরাজয়ের সম্মুখীন হয়ে। পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
ম্যাচের সেরা হয়েছেন অলি পোপ। যিনি দ্বিতীয় ইনিংসে একা কুম্ভ রক্ষা করে ১৯৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে অক্সিজেন দিয়েছিলেন। বাকি কাজটা সারলেন টম হার্টলি। জো রুটকে নিয়ে।

১০০ রানের বেশি রানের লিড নিয়েও টেস্টে এই নিয়ে তৃতীয়বার পরাজয়ের সম্মুখীন হলো ভারত। ২০১৫ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে ১৯২ রানের লিড নিয়েও শেষ অবধি হেরে গিয়েছিল। ২০২২ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ১৩২ রানের লিড নিয়েছিল। মাঠ ছাড়তে হয়েছিল পরাজিত দল হিসেবেই।
হায়দরাবাদ টেস্টে ভারত যখন ১৯০ রানের লিড নিয়েছিল তখন অবধি কেউই ভাবেননি এই টেস্ট ভারতকে হারতে হবে। এদিন খেলা শেষের পর রোহিত বলেন, কোথায় ভুল হলো তা নির্দিষ্ট করে বলা কঠিন। ১৯০ রানের লিড নেওয়ার পর ম্যাচে আমাদেরই নিয়ন্ত্রণ ছিল। কিন্তু ভারতীয় কন্ডিশনে আমার দেখা অন্যতম সেরা, ব্যতিক্রমী ব্যাটিং করেছেন অলি পোপ।
পোপকে অভিনন্দন জানিয়ে রোহিত বলেন, আমি ভেবেছিলাম ২৩১ রানের টার্গেটে পৌঁছনো যাবে। কিন্তু তা হলো না। আমরা সঠিক জায়গাতেই বল করেছি। কোনটা ভালো হয়েছে, কোন পরিকল্পনা কাজ করেনি, তাও বিশ্লেষণ করেছি। কিন্তু তার পরেও বলতেই হবে পোপ অসাধারণ খেলেছেন।
ভারতের এই পরাজয়ের দায় দলগতভাবেই নেওয়ার কথা শোনা গিয়েছে রোহিতের বক্তব্যে। তিনি বলেন, টার্গেটে পৌঁছতে যে ধরনের ব্যাটিং দরকার ছিল তা আমরা করতে পারিনি। শেষে যখন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ মরিয়া লড়াই চালাচ্ছিলেন, তখনও আশা ছাড়েননি রোহিত। লোয়ার অর্ডার ব্যাটিংয়ে খুশি তিনি।
রোহিত বলেন, টপ অর্ডারকে লোয়ার অর্ডার দেখিয়েছে কীভাবে ব্যাটিং দরকার ছিল। কিছু সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয়েছে বলে মনে করছে ভারতীয় শিবির। তবে সিরিজের প্রথম টেস্টে হারার পরেও ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভারতীয় দল।
২০১২ সাল থেকে ধরলে ৪৮টি টেস্টের মধ্যে ভারত এদিন চতুর্থ পরাজয়ের সম্মুখীন হলো। যদিও নীতীশ কুমারের ভোলবদলের দিনেই দেশের মাটিতে এই টেস্টের ভোলবদলে ভারত সবচেয়ে বড় হারেরই সম্মুখীন হলো ব্যাটিং ভরাডুবির কারণে। প্রথম ইনিংসে ১৯০ রানে এগিয়ে থাকার পরেও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications