IND vs ENG: বশিরের পর রেহান, ফের ভিসা সমস্যায় ইংল্যান্ড ক্রিকেটার, রাজকোটে খেলতে পারবেন ব্রিটিশ স্পিনার?
ভিসা সমস্যা যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ড দলের। শোয়েব বসিরের পর এবার রেহান আহমেদ। ভারতে খেলতে এসে ভিসা সমস্যার মুখে পড়লেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। যাকে নিয়ে রাজকোট বিমানবন্দরে একপ্রস্থ নাকটীয় পরিস্থিতি তৈরি হয়। ঠিক কী ঘটেঠিল রাজকোট বিমানবন্দরে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
সূত্রের খবর, ইংল্যান্ড দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কাছে ছে দীর্ঘমেয়াদি ভিসা থাকলেও, একমাত্র ব্যাতিক্রম ছিলেন রেহান আহমেদ। তাঁকে দেওয়া হয়েছিল সিঙ্গল এন্ট্রি ভিসা। অর্থাত্ ভিসা পেয়ে ভারতে ঢোকার পরে যদি একবার দেশ ছাড়েন, তাহলে আর দ্বিতীয়বার ভারতে প্রবেশের অনুমতি পাবেন না এই ভিসা পাওয়া বিদেশিরা।

এর আগে ইংল্যান্ডের বশিরের ভিসা সমস্যা হয়েছিল। প্রথম টেস্টের আগে আবু ধাবি থেকে ভারতে আসার সময় সমস্যা হচ্ছিল তাঁর। ইংল্যান্ডে ফিরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভারতে আসেন তিনি। এর ফলে প্রথম টেস্টে খেলা হয়নি তাঁর। যদিও দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন বশির।
যদিও রেহানকে বশিরের মতো চরম বিড়ম্বনায় পড়তে হয়নি। প্রাথমিক বিপত্তি কাটিয়ে টিম হোটেলে দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন ইংল্যান্ডের স্পিনার। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, বিশেষ ব্যবস্থায় রেহানকে দলের সঙ্গে যেতে দেওয়া হয়েছে, 'ইংল্যান্ড দলকে দুই দিনের মধ্যে নতুন করে রেহানের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ওই খেলোয়াড় দলের অন্যদের সঙ্গেই ভারতে প্রবেশের অনুমতি পেয়েছেন। মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলনও করবেন।'
জ্যাক লিচ চোটের কারণে সিরিজের বাকি ম্যাচ গুলি খেলতে পারবেন না। তাই রেহান, বশির এবং টম হার্টলির উপর ভরসা রাখতে হবে ইংল্যান্ড দলকে, এরমধ্যে রেহানের ভিসা জটিলতা কিছুটা হলেও চিন্তায় রাখবে ইংল্যান্ড দলকে। ।আগামী বৃহস্পতিবার শুরু হবে রাজকোট টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। হায়দরাবাদে প্রথম টেস্টে জিতেছে ইংল্যান্ড। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টটা জিতে সমতায় ফিরিয়েছে ভারত।












Click it and Unblock the Notifications