IND vs ENG: তরুণদের বিরাট সার্টিফিকেট দ্রাবিড়ের, সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন কারা?
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বর স্থান দখল পাকাপোক্ত করেছেন ভারত। একইসঙ্গে আইসিসির টেস্টের ক্রম তালিকাতেও এক নম্বর স্থান দখল করেছে টিম ইন্ডিয়া। সিরিজ শেষে ভারতীয় দলের সাজঘরে বক্তব্য রেখেছেন রাহুল দ্রাবিড়।
বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, "এই ধরনের সিরিজ় জয় আদায় করে নিতে হয়। টেস্ট ক্রিকেট খেলাটা মাঝে মধ্যেই খুব কঠিন। নিজের দক্ষতা, শারীরিক এবং মানসিক শক্তির শীর্ষে থাকতে হয়। কাজটা সহজ নয়। এখানেই আমাদের তৃপ্তি। প্রথম ম্যাচ হারের পরে , পর পর চারটে ম্যাচ জেতা সহজ বিষয় নয়। তবে আগামী দিনে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের। নিজেদের উন্নত করতে হবে এবং দল হিসাবে শক্তিশালী থাকতে হবে।"

বিসিসিআইকে দেওয়া সাক্ষাত্কােরে টিম ইন্ডিয়ার হেডস্যার আরও বলেছেন হেডস্যার বলছেন, ''পিছিয়ে থেকে আমরা সিরিজ জিতে নিয়েছি। এর থেকে অসাধারণ অনুভূতি আর কিছু হতে পারে না। তরুণ অনেক ক্রিকেটার রয়েছে যারা এই সিরিজে খেলতে নেমেছিল। তরুণ ক্রিকেটাররা প্রত্যেকেই ভালো পারফরম্যান্স করেছেন। প্রত্য়েকের প্রত্যেকের সাফল্যে খুশি হওয়া উচিত। একসঙ্গে দলটাকে টেনে নিয়ে যেতে হবে।
Captain Rohit Sharma & Shubman Gill won the Best Fielder of the series award against England.
— CricketMAN2 (@ImTanujSingh) March 10, 2024
- Kuldeep Yadav won the Best relentless fielding efforts of the series award...!!!! 🇮🇳 pic.twitter.com/swr0lUYibB
এই সিরিজে প্রথমবার চালু হল ইম্প্যাক্ট ফিল্ডার অ্যাওয়ার্ড। এই পুরস্কার পেলেন শুভমন গিল ও রোহিত শর্মা। অন্যদিকে সিরিজের সেরা ফিল্ডারের জন্য সোনার পদক পেলেন কুলদীপ যাদব। বোর্ড সচিব জয় শাহ অধিনায়ক রোহিত শর্মা ও গিলের হাতে এই পুরস্কার তুলে দেন। আপাতত কোচ ও সাপোর্ট স্টাফদের বিশ্রাম।












Click it and Unblock the Notifications