IND vs ENG: ডাকেট ফিরতেই ধস ইংল্যান্ড ব্যাটিংয়ে, অশ্বিনের অভাব পূরণ করলেন সিরাজ-কুলদীপরা
রাজকোটের তৃতীয় দিনের সকালে বল হাতে রাজ করলেন ভারতীয় বোলাররা। অশ্বিনের অভাব ঢেকে দিলেন সিরাজ-কুলদীপরা। ভারতীয় বোলারদের দাপটে ৩১৯ রানেই প্রথম ইনিংস শেষ হল ইংল্যান্ডের। ভারত এগিয়ে থাকল ১২৬ রানে।
দ্বিতীয় দিনের ইংল্যান্ড দ্রুত রান তুলছিল। শতরান করা বেন ডাকেটই ছিলেন ভারতীয় শিবিরের চিন্তার প্রধান কারণ। তবে তৃতীয় দিনের সকালে ভয়ঙ্কর হয়ে উঠার আগেই তাঁকে সাজঘরে ফেরালেন কুলদীপ যাদব। ১৫৩ রান করে কভারে ক্যাচ তুলে দেন ডাকেটও। এরপরই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে।

৪৪৫ রানে শেষ হয়েছিল ভারতের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনের ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড়ের গতিতে রান তোলার পরিকল্পনা নেয় ইংল্যান্ড।দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ২০১৭, এই রান উঠেছিল মাত্র ৩৫ ওভারে। শনিবার সকালে ব্যাটিং করতে নামে বেন ডাকেট (১৩৩) এবং জো রুট (৯)।তৃতীয় দিনের সকালে ইংল্যান্ড শিবিরে প্রথম ধাক্কাটা দেন বুমরাহ। ১৮ রানের মাথায় জো রুটকে ফেরান। দুরন্তভাবে তাঁর ক্যাচ তালুবন্দী করেন যশস্বী। খাতা খোলার আগেই জনি বেয়ারস্টোকে আউট করলেন কুলদীপ যাদব।
দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড দল। কিন্তু ১৫০ রান পূরণ করে ইংল্যান্ড শিবিরকে ভরসা দিতে থাকেন ডাকেট। তবে ১৫৩ রান করার পরই কুলদীপের বলে বন্দী হলেন ডাকেট। গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সাজঘরে। ভয়ঙ্কর হয়ে উঠা ডাকেটকে ফেরাতেই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস একটা জমাট ইনিংস খেলার চেষ্টা করছিলেন। কিন্তু ৪১ রান করার পর তাঁকে আউট করলেন জাদেজা। এরপর বল হাতে রাজকোটে রাজ দেখালেন সিরাজ। দ্বিতীয় দিনে নিয়েছিলেন অলি পোপের উইকেট। তৃতীয় দিনে নিলেন আরও ৩ উইকেট।
বেন ফোকসকে ১৩ এবং রেহান আহমেদকে ৬ রানে আউট করলেন সিরাজ। ৯ রান করে জাদেজার বলে স্ট্যাম্প হলে টম হার্টলি। এরপর ১ রানে অ্যান্ডারসনকে ফেরাতেই শেষ হল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১০২ রানেই ৮ উইকেট পড়ল ব্রিটিশদের। ব্রিটিশদের। ভারতের হয়েব্রিটিশদের। ভারতের হয়েব্রিটিশদের। ভারতের হয়ে সিরাজ চারটি , কুলদীপ, জাদেজা ২ টি করে উইকেট নেন। বুমরাহ ও অশ্বিন পেলেন ১টি করে উইকেট।
এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন জাদেজা। পাশাপাশি দেশের মাটিতে ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন জাদেজা। পঞ্চম ভারতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন সিরাজও।
মায়ের অসুস্থতার জন্য শুক্রবার রাতেই ভারতীয় দলের শিবির ছাড়তে হয়েছে রবি অশ্বিনকে। তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামেন দেবদত্ত পাল্লিকল। জল্পনা মতোই এই টেস্টে কার্যত ১০ জনে খেলতে হবে ভারতকে। কারণ একমাত্র কনকাসন বা করোনা আক্রান্ত হয়ে কেউ খেলতে না পারলে তাঁর পরিবর্ত ব্যাটিং, বোলিং করতে পারেন। এই ক্ষেত্রে সেটা না হওয়ায় অশ্বিনের পরিবর্তে একজন ফিল্ডারকে মাঠে নামাতে পারল ভারত।












Click it and Unblock the Notifications