IND vs ENG: দুরন্ত ক্যাচ তালুবন্দি, যশস্বীর কীর্তিতে অবাক সতীর্থরাও, দিলেন মজার প্রতিক্রিয়াও

বৃহস্পতিবার নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাতে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। ২০২৪ সালে সারা বছর টেস্টে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন যশস্বী। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে সফল হতে পারেননি টিম ইন্ডিয়ার তরুণ এই ব্যাটার। তবে দুরন্ত ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ম্যাচ শেষে যশস্বীর ক্যাচই ভারতীয় দলের অন্দরে চর্চার অন্যতম টপিক ছিল।

শুক্রবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে যশস্বীর ক্যাচ নিয়ে শুধু ফিল্ডিং কোচ টি দিলীপই নন, একইসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন অক্ষর প্যাটেল থেকে হর্ষিত রানা এমনকি অর্শদীপ সিংরা। যশস্বীর দুরন্ত ক্যাচের সৌজন্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পান হর্ষিত।

এর আগে স্লিপেই ফিল্ডিং করতে দেখা যেত যশস্বীকে। তবে এই ম্যাচে মিড উইকেটে ফিল্ডিং করছিলেন তিনি। সেখান থেকে পিছন দিকে অনেকটা দৌড়ে গিয়ে সম্পূর্ণ স্ট্রেচ করে একটি দুর্দান্ত ডাইভ দিয়ে ক্যাচ তালুবন্দি করেন ভারতীয় দলের তরুণ তুর্কি।ম্যাচের পরে, ভারতীয় দলের সদস্যরা জয়সওয়ালের ক্যাচ নিয়ে হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন।

যশস্বীর ক্যাচের প্রতিক্রিয়ায় অর্শদীপ সিং মজা করে বলেন, যশস্বী যদি আমার মতো দৌড়াতেন, তবে তিনি এই ক্যাচটি দুই হাতে ধরতে পারতেন। তবে ক্যাচের প্রশংসা করতেই হবে। খুব ভালো ফিল্ডিং করেছেন। যশস্বীর ক্যাচ ধরার সময় খুব কাছেই ছিলেন অক্ষর প্যাটেল।

তিনি বলেন, আমি সেই সময় সামনেই ছিলাম। আমি দেখলাম ও দৌড়ে আসছে। একবার দেখলাম নিচের দিকে তাকালো। আমি তখন ভাবলাম হয়তো ওর ফোকাসটা ক্যাচ থেকে বেরিয়ে গিয়েছে। যশস্বী যেভাবে স্ট্রেচ করে ক্যাচ ধরেছে সেটার প্রশংসা করতেই হবে। যশস্বীর ক্যাচের ভূয়সী প্রশংসা করেন দলের ফিল্ডিং কোচ টি- দিলীপ।


টি দিলীপের কথায়, 'আমি দেখলাম বল হাওয়ায় যাচ্ছে। দেখি বল এগিয়ে যাচ্ছে। আমি একইসঙ্গে লক্ষ্য করলাম বলকে লক্ষ্য করে যশস্বী সমান তালে এগিয়ে চলেছে, মনে মনে চাইছিলাম যশস্বী ক্যাচটা ধরে নিক। তবে জানতাম যশস্বী খুবই ভালো ফিল্ডাার। বিশ্বাস ছিল পৌঁছে গেলে ও বল ধরে নেবে। সেটাই করেছে।'
যার বলে এই ক্যাচ তালুবন্দি করলেন যশস্বী সেই হর্ষিত বলেন, যখন ও দৌড়াচ্ছিল তখন বিশ্বাস হচ্ছিল না, তবে তালুবন্দি করার পরই আমার বিশ্বাস আসে যে আর ক্যাচ ফস্কাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+